পূর্বরাগ
__শাফিক আফতাব
তোমাকে ভালোবাসার আগে আমি কতবার ভেবেছি__ভালোবাসবো কি-না ?
তোমাকে ভালোবাসার আগে ভেবেছি__তুমি বাসবে কি-না ?
তোমাকে ভালোবাসার আগে দুরুুদুরু করতো মন !
তোমাকে ভালোবাসার আগে হৃদয়ে কত ভূ_কম্পন।
তোমাকে ভালোবাসার আগে আমি কতবার ভেবেছি __
তোমাকে ভালোবাসার অগে কতবার তোমাকে এঁকেছি !
তোমাকে ভালোবাসার আগে আমি খনন করেছি দিঘি,
তোমাকে ভালোবাসার আগে আমি উঠোনের পাশে কলম করেছি গোলাপের ডাল,
তোমাকে ভালোবাসার আগে আমি নীলক্ষেত কিনেছি উচ্চারণ সূত্রের বই,
তোমাকে ভালোবাসার আগে আমি ছন্দ অলঙ্কার নিয়ে করেছি প্রভূত অধ্যয়ন,
তোমাকে ভালোবাসার আগে আমি শুদ্ধ করেছি মন,
তোমাকে ভালোবাসার আগে বাড়ির চারপাশে দিয়েছি কাঁটাতারের প্রাচীর,
তোমাকে ভালোবাসার আগে কারুকাজে সাজিয়েছি আমার ছোট্ট ক্ষুদ্র নীড়।
তোমাকে ভালোবাসতে গেলাম__আমার সব গুলিয়ে গেলো ;
উচ্চারণের সূত্রগুলো আমি ভুলে গেলাম,
আমার অঙ্কিত ছবিগুলো গাছ, নদী, পাখি আর অজানা বৃক্ষ হতে থাকলো __
উৎপ্রেক্ষা গুলিয়ে দিলোা উপমানের অবস্থান।
আমি তোমার চোখের দিকে চেয়ে ভুলে গেলাম 'ভালোবাসি' শব্দটি ;
আমার গোলাপহাতটি থরথর কাঁপতে থাকলো __
আমার মুখনিঃসৃত ধ্বনিগুলো ভাষার ব্যঞ্জনা সৃষ্টি করলো না __আমার বুকটি ক্রমাগত
কাঁপতে থাকলো..... ! কাঁপতে থাকলো.......!! কাপতে থাকলো........... !!!
২৬.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



