আকাশে হাঁটছে কয়েকটি বালিহাঁস ।।
।। শাফিক আফতাব
আকাশে হাঁটছে কয়েকটি বালিহাঁস
পাতালে ঘুমিয়েছে আমার জুজুবুড়ি,
রাজপথে বইছে দুষিত বাতাস __
অধূনা মেয়েরা সব আস্ত ছুঁড়ি।
রাজপথে সাঁতার কাটছে সিটিবাস,
মাছেরা পালিয়েছে জটের তোড়ে,
মেঘেতে ছেয়েছে বিশাল নীকাকাশ __
মানুষ পুঁজিবাদী ক্ষমতার জোরে।
পথে পথ মানুষগুলো নগ্নকুকুর,
লজ্জাগুলো ধুয়েছে বর্ষার জলে,
সবর্দা তারা খোড়েঁ অন্যের পুকুর __
শীর্ষে পঁউছে কুট কৌশলে।
মানুষ নগ্ন ভগ্ন যুগে__
তুমিও চলছো সেই হুজুগে।
২৮.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



