শীত এলে মনে হয় তুমি ফিরে এলে ।।
।। শাফিক আফতাব__
শীতে এলে মনে হয় বয়স বাড়ে নাই পাকে নাই চুল
তুমি আমি এখনো পড়ছি বিশ্ববিদ্যালয়
তোমার আমার চলছে কঠিন প্রণয় __
তোমার আমার প্রেম প্রেম আর কিছু ভুল।
শীত এলে চলে যাই গ্রামের মাঠে
সরষে ক্ষেতের আলে বসে কত কত গল্প
গল্প গল্পে বেলা পড়ে পাঠে
তবু মনে হয় হলো আজ অল্প।
শীত এলে মনে হয় গ্রামে যাবো
কমপ্লিট আর শাড়ি পড়ে মাঠ ঘুরিবো
টাইয়ের নটের গিঁটে দিবে তুমি চুমো
শাড়ীর আঁচলে গুঁজে মুখ আমি অনুপমো।
শীত এলে মনে হয় তুমি ফিরে এলে
ক্যাম্পাসের ফুরফুরে দিনে তুমি রাঙালে।
২৮.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



