জীবন তবু চলে জীবনের পথে ।।
।। শাফিক আফতাব ।।
আহারে বিহারে উপহারে প্রহারে দিন যায়
ভালোবেসে কেশে হেসে দিন যায়
দুঃখ দৈন্য দশায় হাতাশায় দিন যায়
রমণে বিপণনে কনকনে শীতে ক্ষুধায় দিন যায়
জমানো ভালোবাসা গুলো ফিকে হতে থাকে
জমানো প্রেমগুলো বিবর্ণ হতে থাকে
মধুর মুহূর্তগুলো ভুলে যেতে থাকি
প্রাণপাখি করে অস্থির ডাকাডাকি।
তুমি এসে ভালোবেসে ঋদ্ধ করো
তুমি এসে স্বার্থের কাছে মাথা গুঁজে দাও
তুমি এসে নিবিড় হয়ে কুসুম ফোটাও
এক সময় একা রেখে বেগে বেগে ধাও।
জীবন তবু চলে জীবনের পথে
কোনো দিকে না দেখে__আপন গতি পথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



