ব্যর্থ প্রেমের ছড়া
।। শাফিক আফতাব
একদিন তুমি ছিলে একান্ত আমার
আমার তাই ছিলো বসন্ত খামার
আমার তাই সুখের অন্ত ছিলোনা
আমার পুলকের প্রান্ত ছিলোনা।
একদিন তুমি আমায় ভালোবেসেছিলে
একদিন তুমি অমায় দীপ জ্বেলেছিলে
আমার ভেতরে ছিলো আনন্দ ধারা
আমার ভিতরে ছিলো ছন্দের ফোয়ারা।
দিনগুলি চলে যতো ফুরফুর দিন
দিনগুলি ছিলো আহা ! মধুর রঙিন
দিনগুলি ছিলো আহা ! কুসুম কোমল
দিনগুলিতে ছিলো আহা ! অনুপম বোল !!
দিনগুলি দিন নাই হয়েছে রাত ;
আমার জীবনে নেই আর প্রভাত।
২৯.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



