জলজ অনুভব
।। শাফিক আফতাব ।।
জলজ অনুভবে তোমাকে ঋদ্ধ করতে চাই
পবিত্র ভাবনার উষ্ণতায় তোমাকে মুখর করতে চাই
অন্তর্গত কারুকাজে তোমাকে নান্দনিক করতে চাই
তুলির আখরে তোমাকে প্রখর রাঙাতে চাই
তোমাকে দিতে চাই বুকের সীমানা
আমার পৈত্রিক নিবাসের সবটুক তোমার লিখে দিতে চাই
আমার গোপণ সম্পদের হিসেব আমি তোমাকে জানাতে চাই
আমার সকল শিল্পকর্মের রয়েলিটি তোমাকে দিতে চাই
তুমি শুধু অনুকূল হও
মন খুলে ভালোবাসো আমাকে
পাশে বসে দেখাও পৃথিবীর দিগন্তের সীমানা কোথায় মিলেছে
অমরাবতীর সেই সোনার কাঠি থাকে কোন জুজুবুড়িতের দেশে
তুমি আমার জুজুবুড়ি, আনন্দের পরম অনুষঙ্গ
এসো জলজ অনুভবে তোমাকে জড়াবো, বিহঙ্গ হয়ে উড়ে যাবো আকাশে.......
৩০.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



