মধ্যবিত্তের স্বরূপ ।।
।। শাফিক আফতাব
পাশ্চাত্য কালচারে এসো নৃত্য করি,
প্রাচ্য কালচারে গান গাই__ভাউচারে অর্থ লুটাই __
টেন্ডারের টাকারে ডলার বানিয়ে পাচার করি,
পশুদের মতোন আচার করি।
নব্যশিক্ষিত মোরা উচ্চমধ্যবিত্ত,
পিত্তের বিলাস বেশী দৃষ্টান্তের মতো __
ভোগের ভেলায় ভাসি অবিরত,
মদে মাতাল হয়ে করি নগ্ননৃত্য।
মুখের বোলে সরল কথা, নিপুণ অভিনেতা,
হৃদয়খান কুসুমকোমল ভালোবাসি কবিতা ;
সবিতার দেহ নিংড়ে খাই পুলকের মধু __
আঙুল ফুল কলাগাছ হই, আহা ! কী যাদু !
আচারে কালচারে এসো হই সুধী সমাজের লোক,
খাস জমি বিকিয়ে কিনি বউয়ের নাকের নোলক।
৩০.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



