তোমাকে ভালোবেসে দেখলাম__তুমি নও অন্য কেউ
তোমাকে কাছে পেয়ে দেখলাম__তুমি নও অন্য কেউ
তোমাকে নিবিড় করে দেখলাম__মনেতে অন্য ঢেউ
তাহলে তোমাকে ভালোবাসা ভুল ছিলো
তাহলে তোমাকে কেনো ফুল দিয়েছিলাম।
কেনো ফুল দিয়েছিলাম__জানিনা
কেনো কাছে টেনেছিলাম__জানিনা
কেনো তোমাকে নিবিড় করেছিলাম__ জানিনা
কেনো তবে ভালোবেসেছিলাম __জানিনা।
যখন কাছে থাকো__হয়ে যাও লবনহীন ভাত
যখন কাছে থাকো__ফিকে আর হালকা হয় তোমার রূপ
যখন সহজে ধরা দাও__তোমাকে সহজলভ্য মনে হয়।
দূরে চলে গেলে পরিপূর্ণ প্রকাশিত হয় তোমার রূপ
মনের গভীরে জ্বলে শাশ্বত ধূপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



