উচ্চমার্গের কবিতা ।।
।। শাফিক আফতাব
.....সুন্দর লুকিয়ে থাকে সুন্দরের ভিতর
প্রেম লুকিয়ে থাকে কামে
পুলকিত অনুভব তাই এত মনোহর
চলে যা্ই আনন্দ ধামে
সৌন্দর্য লুকিয়ে থাকে প্রিয়ার ভালোবাসায়
অন্তরে তাই এত অনুরণন
হৃদয়ে তাই রমণ, মন্থন
মানুষ তাই দিগন্তে বেগে ধায়
তুমি লুকিয়ে থাকো আমার মনের মধ্যে
তাইতো আমার দৃষ্টিতে তোমার ঝলকানি
তোমা বিহনে তাই চোখের পানি
ইমারত গড়ি তাই সৌহার্দে
সুন্দর লুকিয়ে থাকে সুন্দরের ভিতর
কাম আছে বলে প্রেম এত সুন্দর..........
৩১.১২.১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



