somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেইসব পুরুষের, মানবীর ভালোবাসা // শাফিক আফতাব

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেইসব পুরুষের, মানবীর ভালোবাসা//
...নুড়ি, খড়, খোলস পড়ে আছে পথে, স্মৃতির ব্যঞ্জনার রেণুগুলো থরথর কাঁপে শীতের প্রকোপে,
তোমাকে মনে হয় আজ, সেই সরষে ক্ষেতের আল, আলের ঘাস, ঘাসফুল, শিশির, ইঁদুরের নীড়
তোমার আমার ভালোবাসার ভীড়, ভীরুতা, আর প্রথম স্পর্শের অনুভব,
দিনগুলো চলে গেছে, হৃদয়ে জমে আছে চেতনা, দ্যেতনা আর বেদনার ভাড়,
তুমি এসে জানি আর ভালোবাসিবে না__যে সময় চলে গেছে, তা আর ফিরে না, ফিরে না আর
সেই অনুভব আর স্পর্শ নিয়ে, আমি শহরের মধ্যকলোনীতে হাওয়ার ঘুড়ি বানিয়ে নিত্য ওড়াই,
যদি পাই ভালোবাসার দুফোটা শিশির, কোথায় সে ভালোবাসা, ভালোবাাসর
ফুল, আমি তবু ভুল করে তোমার হাতে রাখি হাত, হাতদুটো শূন্যে মেলে ।

হাত নেই, হাতের স্পর্শ নেই, সেই ফুলের ঘ্রাণ, সময়ের সেই উর্বর অনুভব গুলো নেই, কেমন
নিস্তরঙ্গ পড়ে থাকি, শীতসকালের আলো এসে চুমো দিতে যায় আমার মুখ, কপোলো টোলটা
সেই আলোর অনুভব পেয়ে আস্বাদে ভরাতে চায় মন, পেলবপাখা মেলে
আবার শূন্যে উড়ে হাওয়ায় হাওয়ায় পৃথিবীর প্রান্তর পাড়ি দিতে চায়,
অথচ সে সময় গেছে, তা আর ফিরে না কভূ, তবু আমরা চেতনায় ধারণ করি সেই সময় ;
সেইসব পুরুষের, মানবীর ভালোবাাসা__ রক্ত, ঘ্রাণ, সংগ্রাম বোধের ভিতর লালন করি, ঋদ্ধ ...
০১.০১.২০১

অরণ্যের নির্জন পথে, //
// শাফিক আফতাব //

...মাটির ফলা থেকে ক্রমাগত বের হচ্ছে ধ্বনির ব্যঞ্জনা, সুঘ্রাণ, আর সংগ্রামের বলিষ্ট হাতের তালি,
আমি নিশীথে, অরণ্য পথে যেতে যেতে শুনি তার তাল, ধানের চাতালে কৃষাণী এক ধান নেড়ে দিয়েছে, ওদিকে
ঘড়ঘড় হুঁকো টানছে গেঁয়ো কৃষক, মালকোচায় স্পষ্ট দেখা যাচ্ছে আদিম লাঙরের ছাপ ;
আমি কান পেতে ধরি হাওয়ার কানে, অবিকল পুরুষগণ, মহিলাগণ মাঠে, চাতালে খাঁটছে,...

এইসব পুরুষ তো কবেই মরে ভূত হয়েছিলো, কবেই জীবনের সব দায় চুকে বিদায় নিয়েছে হৃদয়ের খেলা শেষে
তবে পুনর্বার আচমকা জাগে, অরণ্যের ক্রন্দনে, বর্ষার বর্ষণে, রাত নিশিতে কেনো এরা ঘুরেফিরে আবার ফিরে
আসে আমাদের চেতনায়, কেনো ঘড়ঘড় হুঁকো, টানে, কৃষাণী চাতাল শুকোয় ধান, কেনো তাদের সংগ্রামে
হাত গুলি আমাদের পথ চলতে বলে রাত্রির কড়া রোদে।..

আমি অরণ্যপথে এগুতে থাকি, অজস্র মানুষের মিছিল আমাকে ঘিরে ধরে, অজস্র মানুষ আমাকে দেশের কথা বলে,
আমি কী থেকে কী বলি, মুখে কোনো কথা সরে না আমার। অজস্র জিজ্ঞাসু মানুষের প্রশ্নগুলো দুবোর্ধ্য মনে হয় আমার,
তারা তেভাগা আন্দোলনের কথা বলে, ইলামিত্র আর প্রীতিলতার কথা, তিতুমীর আর সূর্যসেনের কথা বলে,
তারা মনে করে দেয়, হাজার বছর তারা সংগ্রামে আর ঘামে যে দেশ আর ভাষা গড়ে গেলো, তা কি বহাল তবিয়তে
অাছে ? আমাদের রাজা উজির নাজির কী ঠিক ঠিক চলছেন, আমাদের মৌলিক আর বাক স্বাধীনতা কি ক্ষুণ্ন হয়েছে ?
আমার মুখে কোনো উত্তর এলোনা, আমি শত শত মানুষের দিকে শুধু তাকিয়ে থাকলাম, ঘটাং শব্দে ঘুম ভেঙে গেলো.....
০১.০১.২০১
পিতাদের পাঁজর //
// শাফিক আফতাব........

শায়েস্ত খানের আমল আর নেই, চালের মূল্য উর্ধ্বগতি : বাড়ির ঝোঁপঝাঁড় কেটে
চাষযোগ্য ভূমি বানাতে কোদাল ধরেছি হাতে, কেটে চলেছি, ,কোদাল, লাঙলের ফলায় আসে,
ইটসুরকি, মার্বেল,পুরোনো কুঁটো, তেনা, আর কাঁচামাটির সোঁদাগন্ধ, সাথে হাড়, বক্ষের ঝাকলা,
ভয়ে পেয়ে কোদাল থামাই,__কোদালের হাতল ছাড়তেই এক বিকল চিৎকারে কানে তালা
লাগে, আহা, আমি হাড় থেকে উত্তাপ পাই __ গরম ভাঁপ বেরিয়ে আসে, আমি কম্পিত হই,
ভাবি এই সমাধীগুলোা খুঁড়ে আমার ধান চাষাবাদের কাজ নেই। পিতাদের পাঁজর খুঁড়ে চাষাবাদ !
অসম্মান হবেনা না-কি তাঁরা, সেই সব পিতাদের শুশ্রূষায় আমরা বাড়িনি কি ফুলের মতোন ?

বাড়ি ফিরে মাকে বলি, আমি পারবোনা মা, এই কবরস্থান গুলো খুঁড়ে চাষযোগ্য ভূমি বানাতে,
আমাদের ধান চাষের কাজ নেই, আমরা না খেয়ে থাকবো, অন্য কাজ করবো,
মা বলেন : দুর বোকা, একটি কবরের উপর সত্তরটি কবর হবে, তবেই তো পৃথিবী ধ্বংস হবে,
সে কথা ভাবলে মানুষ কি বাঁচবে ? সেই হাড়, পাঁজর, নাভি, ভূড়ি, সব গলে পচেই
তো মাটি উর্বর হয়, আমি মাকে বলি, তাহলে মানুষের বোধ চেতনা, জ্ঞান, শিল্প __ সেগুলো
মাটির সাথে গলেনা ? মেশেনা ? তিনি বলেন, পিতৃপুরুষের শ্বাস প্রশ্বাস, জ্ঞান, বোধ, সবে পচে
মাটি আরও উর্বর হয়, আর মানুষরা সেই মাটির ফসল খেয়ে হয় মেধাবী, জ্ঞানী ধ্যানি...
০১.০১.২০১
সময়ের ঘাত
___ শাফিক আফতাব

....এক সময় তুমি এমনিতেই মনে হতে, অনিবার্য তুমি ছিলে,
অপরিহার্য নিত্যদিনের বাজার, তোমার ভাবনায় প্রতিদিন ভোর হতো,
তোমার ভাবনায় ঘুম হতো, চাঁদের বুড়ির গল্প না হলে
সেদিন ঘুম হতোনা, রক্তের ভাঁজে ভাঁজে তোমার স্পন্দন, হৃদয়ের দেরাজে তোমার কম্পন,
সবর্দা তুমি ছিলে নিত্য দিনের পাঠ, অথচ
আজ কেমন সয়ে গেছে, তোমাকে ইচ্ছে করে ভুলে থাকি,
তোমার ভাবনা আজ বোনাসের অর্থের মতোন মনে হয়,
তোমার ভাবনা আজ মনে হয় একটা অতিরিক্ত ঝঞ্ঝাট, বাজে এক অনুষঙ্গ,

একদিন সময় তোমাকে নিবিড় করে দিয়েছিলো, ভালোবাসার খই ফুটতো আঙিনায়,
শিশিরভেজা গোলাপ বৃত্তি মেলতো তোমার ভালোবাসার স্পর্শে, তোমার অন্তর্গত সৌন্দর্য
সুবাসের জলে টগবগ করে উঠতো, তুমি অনুগামী হতে, আর অমনি ধমনি, শিরায়
অন্তগুঢ় স্রোতে বইতো প্রেমের বহতা নদী,

এখন তোমাকে মনে থাকেনা, জীবিকার জন্য যন্ত্র হয়েছি নিজে,
কী হয় শিশিরস্নাত গোলাপের জলে ভিজে ?....
০১.০১.২০১৪




সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×