somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবহমান শিল্পের কারুকাজ ।। শাফিক আফতাব...

০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবহমান শিল্পের কারুকাজ : ....চলে যাই অরণ্যে বন্য হই, ভালোবাসায় ধন্য হই
হন্য হয়ে ঘুরিফিরি পৃথিবীর তল
দখিনা বাতাস বয় উৎফুল্ল উতল
চলে যাই সমুদ্র সাতঁরাই, পুলকে কাতড়াই__বাতাসে ভেসে আসা অমিয় সুধা খাই
ঋদ্ধ হই, কামের কামানে বিদ্ধ হই__ভালোবাসার সিদ্ধিতে মুগ্ধ হই,
ঘুরে আসি অমিয় অমায়
হৃদয় ভরাই সুবাসে সুধায়

দূরে কেনো থাকো__আমাকে আঁকো, সাঁকো পেরিয়ে চলো প্রেমের গহীনে
রমণে কম্পণে ব্যঞ্জনায় আবহমান আদিম ধ্বনির তরঙ্গ তোলো
খুলে ধরো পৃথিবীর পুরনো বনানীর পথ__
আমি হয়ে উঠি সুন্দর সতত

দাও সৌন্দর্যের বিন্দু বিন্দু শিশির
আমাকে দাও স্বচ্ছ সুন্দর এক পুলকিত নীড়
আমি মহাযুদ্ধে বীর হয়ে
তোমার ভীড়ে হারাই
করি আবহমানতার ধান মাড়াই

এসো নগ্নসুন্দর এক শিল্পিত কারুকাজে
স্বর্গ নিয়ে আসি আজ মনুষ্য সমাজে
জীবনের সব দায়, অাদায়, বিদায় ঘুচে দিয়ে দুজন দুজানার হই
হই মর্ত্যলোকের সই
প্রেমের প্রাঙ্গনে খই ফোটাই
লুটাই এক আবহমান মদির সুরালোকে
চোখের পলকে পলকে মধু খাই নিশি আর দিবালোকে.....
০২.০১..২০১৪

ভালোবাসার, উত্তাপ শাঁস...
।। শাফিক আফতাব

ভরপুর বুকের ভালোবাসায়, আমাকে ঋদ্ধ করো
স্পর্শের ঘ্রাণে ফুটে উঠুক গোলাপের কলি
মুখের ধ্বনিগুলো হোক প্রাঞ্জল পদাবলি
তুমি যন্ত্রণায় করোনা আর জ্বরোজ্বরো
সুবাসে সুধায় মদির করো
জ্বলে উঠুক জীবনের নীল লাল পদাবলি

আমি আজ আর্ত মানুষের মতোন প্রেমার্ত
ভিতরে আগুন, আস্বাদের নুন, কষ্টের ঘুণ
তুমি আর জ্বালিয়েনা উনুন
আর কোরোনা আমায় বেদনার্ত,
অনুকূল হও, বেগে ধাও দিয়ে দাও মন
হোক ভালোবাসার জ্বালা প্রশমন

ভরপুর মেঘের মতো ভরে দাও আমার আকাশ
প্রেমের বৃষ্টিধারায় দাও ভালোবাসার, উত্তাপ শাঁস...

০২.০১.২০১


মানুষ
।।শাফিক আফতাব

অনুযোগ অভিয়োগ নেই কারো কাছে
রাজনৈতিক এতটুকু সুযোগের জন্য ধর্ণা ধরি কারো
অপর্ণার কাছে হইনা জড়োসরো
বাঁচি নিয়ে আমার যা কিছু আছে।

মানুষের পায়ের কাছে আমি হয়েছিলাম পোষা পুকুর
করুণা চাই নি, চেয়েছিলাম মানবতার দুফোটা জল
সেই সব আদম সন্তানের অন্তরে এক মুখে সফদ তরল
রাতের আঁধারে নাচে পড়ে নুপুর।

মানুষই সবশ্রেষ্ঠ জীব, তবু তারা কেনো এত পাশবিক
পশুদের হার মানিয়ে লণ্ডভণ্ড করে অন্যের সাজানো জীবন
সমাজ গড়ায়, ভালোবাসায় জড়ায় অথচ অন্তরে অলিক
তারা আঁড়ি পাতে, মানব শিকারে, অকাতরে করে হনন।

মানুষই সভ্যতা এনেছে, তবু যত অসভ্যতা তাদের
মুখোশের মানুষ শুধু, ইতরপুত্র, আদল শুঁয়োরের।
০২.০১.২০১৪
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×