somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলে যাবো বলে তোমাকে এত ভালোবাসি ___শাফিক আফতাব

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[চলে যাবো বলে তোমাকে এত ভালোবাসি] : আমি তো কবেই মরে গেছি ;
মরে গিয়ে বেঁচে আছি, তাই পৃথিবীর ভীড়ে বাঁচার স্বাদ অথই অগাধ।
আপন কুঁড়েঘর মনে হয় রাজার প্রাসাদ।

মরণের ভয় যদি তাড়া না করতো
জীবনকে এত সুন্দর মনে হতো না
ভালোবাসায় থাকতো না এত বেদনা,
মরণ আছে বলে পৃথিবী সুন্দর, অনুপম, নান্দনিক
মরনহীন পৃথিবী শ্রীহীন, পানসে আর অলিক।

চলে যাবো বলে তোমাকে এত ভালোবাসি
চলে যাবো বলে তোমাকে দেই আমার অজির্ত মূলধন, সঞ্চয় আর ভালোবাসা
চলে যাবো বলে তোমার এত কাছে আসি
চলে যাবো বলে প্রাণের এত স্ফূরণ, গান, প্রেম আর হাসা।

মরণ আছে বলে পৃথিবীরে মধুর মতোন মনে হয়,
মরণ আছে বলে তোমার সাথে আমার এত ভালোবাসা এত অন্বয়।
০৫.০১.২০১৪

একটি স্বাধীন সনেট
__ শাফিক আফতাব

পরাজয়গুলো আজ সাইডব্যাগে ভরিয়ে হাঁটি শহরের পথ
বেদনা আর ব্যর্থতার ভাড়ে কুঁজো হই ফুটপাতে,
সাফল্যের একটি সংবাদের জন্য হাতাই পত্রিকার পাতা, কম্পিত হাতে,
কোথায় সেই সুখবর, সাফল্য, দুঃখ দৈন্যের পতাকা করে শুধু পত পত,

তোমাকে ভালোবেসে স্বর্গ আনতে চেয়েছিলাম ধরার ধুলোয়,
সত্য সুন্দরের বিনিময়ে এই কুঁড়েঘর বানাতে চেয়েছিলাম রাজার প্রাসাদ,
ভালোবাাসার প্রতিটি শব্দে ফুলের পরশ দিতে চেয়েছিলাম কালের কুলোয়,
আমি হতে চেয়েছিলাম খনার বচন, প্রবচন আর কালজয়ী প্রবাদ,

ইতরের সমাজে ভালোবাসা নেই, পতিতার প্রেমে ভালোবাসা নেই,
কুশিক্ষিত মানুষের কাছে ন্যায় নেই, নীতি নেই,
শুধু আছে বাঁদরামী, আলসেমি, মিথ্যা, চুরি, ঘুষ আর দুর্নীতির ফিরিস্তি,
আর আছে লুণ্ঠন, অসম বণ্টন, পরকীয়া শয্যায় ঝাড়লণ্ঠন, অলিক প্রীতি,

সুন্দরের পথে হেঁটে হেঁটে হোঁচট খাই,
ব্যর্থতা আর পরাজয় গুলোকে সকালের নাস্তা বানাই...
০৫.০১.২০১৪
উচ্চতর গণিতের সব সূত্র তোমার কণ্ঠস্থ্য
শাফিক আফতাব .............

তোমাকে ভালোবাসতে গিয়ে দেখলাম, এই পথ কণ্টকাকীর্ণ
তোমাকে প্রেম দিতে দেখলাম, তুমি সইতে পারবে না
কান্নার জলে বুক ভাসাবে, ধারণ ক্ষমতা কুলোবে না
ভালোবাসার ভারে নুয়ে যাবে, তাই হলাম না ভালোবাসায় অবতীর্ণ।

তোমাকে ভালোবাসতে গিয়ে দেখলাম
অনেক শ্রম দিতে হবে তোমাকে প্রেমের সূত্রাবলি শেখাতে
একজন নিষ্ঠ শিক্ষকের মতোন কড়া নজর দিতে হবে তোমার অধ্যয়নে
তাই তোমাকে গোলাপ দেয়নি ভালোবাসার হাতে।

তোমাকে ভালোবাসতে গিয়ে দেখলাম,
হায় ! তুমি আগে থেকে সব জানো, উচ্চতর গণিতের সব সূত্র তোমার কণ্ঠস্থ্য
আগে থেকেই তুমি মাপ জানো, আয়তক্ষেত্রের উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ্য।
আমি মাথায় হাত দিলাম।

আধুনিক যুগ তোমাকে কেমন তুখোর প্রেমিকা বানিয়েছে
শিশু শ্রমিকের মতোন তুমি অনেক উৎপাদন জানো ।
০৫.০১.২০১৪
পুলক ঢুকেছে আনন্দের গহবরে
[ শাফিক আফতাব ]

পুলক ঢুকেছে আনন্দের গহবরে
প্রেম ঢুকেছে কামের গর্তে
সে তাকে ভালোবেসেছে কিছু কিছু শর্তে
প্রেমিকারা মরছে কামনার জ্বরে।

ভালোবেসে বেসে শিশির জমেছে ঘাসের শাখায়
কী সুখ প্রেমিকার চোখের পাখায়
কী সুখ ভালোবাসার হাতে গোলাপের ঘ্রাণে
কী নান্দনিকতা ষৌড়শির স্নানে।

রক্তের ডাকে জোয়ার জেগেছে শিরায় শিরায়
হৃদয়ের উত্তাপে ফুটেছে গুচ্ছগুচ্ছ ফুল
বিভেদ ভুলে তুমিও আজ কেমন অনুকূল
কত মদির আবেশে জেগে থাকে তব যুগল হীরায় হীরায়।

পুলক প্রবেশে করেছে আনন্দের গহবরে
তুমি প্রবেশে করেছে মম হৃদয়ের ভীড়ে।

০৫.০১.২০১৪


স্বর্ণস্নান //
//শাফিক আফতাব

তোমার বোধের ভেতর দিয়ে দেবো গুচ্ছ গুচ্ছ ঘ্রাণ
তোমার প্রেমের ভেতর দিয়ে দেবো ভালোবাসার ফুল
তোমার মনের ভেতর দিয়ে দেবো আমার কচি প্রাণ
তোমার প্রেমে ভর করে পেরিয়ে যাবো পুল।

তোমার হাতে গুঁজে দেবো শীতের উষ্ণওম
তোমার চোখের তারায় ভরিয়ে দেবো স্বচ্ছ সুবাসঢল
মমি করে রাখবো তোমায় পিরামিডের মোম
তোমার পেয়ে জীবন আমার কেমন উচ্ছল।

তোমার বুকের সীমা ভরিয়ে দেবো ফুলকুঁড়ি আর ফুলে
ফুলের সুবাস মেখে তুমি কেমন কামাতুর
আমার ভেতর বাজবে তখন অজানা এক সুর
রাতের ভীড়ে তখন আমি পালটা দেবো তুলে।

তোমার বোধের ভেতর দিয়ে দেবো আমার প্রেমের গান
তোমায় পেয়ে জীবন আমার হবে স্বর্ণস্নান।
০৫.০১.২০১৪


মনে হয় এই বুঝি সময়ের ধাক্কায় অক্কা পাবো
----------------------------------------
মনে হয় কী যেন ফসকে গেলো হাতর মুঠো থেকে
মনে হয় কী যেন সুখবর অপেক্ষা করছে আমার জন্য
মনে হয় এই বুঝি তুমি এলে
মনে হয় এই বুঝি করছো আমায় ধন্য।

আমি একটি সুখবরের জন্য সারারাত বসে থাকি
ভোরে এসে পত্রিকার পাতা ঘির দেখবো সোনার দেশের সুখবর
তুমি এসে ভরাবে মদির সুধায় সুবাসে প্লাবনে
আমাকে নিয়ে মুখর করবে তোমার হৃদয়ের ঘর।

মনে হয় ভালোবাসার সময় বুঝি শেষ হয়ে আসছে আমার
মনে হয় এই বুঝি সময়ের ধাক্কায় অক্কা পাবো
মনে হয় আমি বুঝি বড় বেমানান হচ্ছি এই সময়ে যুগে
মনে হয় খুব অচিরেই বুঝি আমি বৃদ্ধের খেতাব পাবো।

মনে হয় কী যেন ফসকে গেলো হাতের মুঠো থেকে
আমাকে নিয়ে কে যে কী যাচ্ছে লিখে,

০৫.০১.২০১৪

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×