জেসিকা, আজ তোমার মায়ের সঙ্গে কথা হলো।
শাশ্বত জননীর চোখে সে যে কী ছলো ছলো বেদনা !
তিনি যে আমারে কত ভালোবাসেন তা তো তুমি জানো না
যদি দেখতো কেউ, পৃথিবীতে তার কোনো অভাব থাকতো না।
মহিয়সী জননী আমার __
কীভাবে ভরে দেন স্নেহের শিশিরে পুড়ে যাওয়া উষর মরুবৃক্ষ
স্পর্শের যাদুমন্ত্রে ধরার ধূলায় নেমে আসে স্বর্গবতী সুখের সুবাস
তবু তুমি বুঝলে না __আমি কতটুকু ভালো ছেলে ছিলাম !
কতটুকু আমার প্রকাশ।
তোমার মাই আমাকে জানে __
দর্পণে যেমন ভেসে ওঠে প্রতিকৃতি
তাঁর চোখে আমি এক অবোধ বালক__এই মধ্যবয়সে ফুটফুটে শিশু
তুমি তার বুঝবে না কিছু
যদিও ভালোবেসে একদিন দিতে চেয়েছিলো তোমার মালিকানা __
তোমার ভালোবাসার মূল্যের দাম যে আমার কাছে ছিলো না।
তাই তুমি ভুলে বুঝে আজ বাস করো মাঠের পরে দূূরের দেশে
অথচ তোমার মা থেকে গেছেন আমার জননী বেশে !!
২৫.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



