কই অামার তো কোনো দুঃখ নেই।
প্রিয়তমার পেটপুরে ভরে আছে ভালোবাসার ফসল
মউসুমে মউসুমে দিচ্ছে মানবসম্পদ __
আমার কি থাকার কথা কোনো প্রকারের আপদ
আমি রাজা হয়ে বসে আছি আপন ঘরেই।
আর দশটি লোকের মতোন আমিও বাজার করি
দোতরা বাজাই
হাটে যাই__আ্ড্ডা জমাই
লাঙলের ফলায় তুলে আনি আবহমান ফসলের সম্ভার
আমার কি কোনো দুঃখ থাকর কথা ?
বেশ তো আছি__ভালো আছি।
তবু কেনো তুমি সন্দেহ করো__আমি ভালো নেই
বেঁচে থাকার মতোন ভালো থাকা কীসে আছে বলো
ফুলের ঘ্রাণে শোঁকার অনুভবের চেয়ে স্বর্গীয় স্বাদ আর
কী আছে বলো __
বেশ তো আছি আমি
আমার কি কোনো দুঃখ থাকার কথা।
কোনো দুঃখ কোনোদিন আমাকে ছুঁইতে পারে নি
তুমি ভুলে বুঝে বসে আছো__এই দুঃখটাই আমি বহনকরি
সারাটি জীবন।
০১.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


