বসন্ত যায়__অনন্ত গান বাজে মনের প্রান্তে
তুমি যেন নিবিড় হও মনের অজান্তে।
সেই কোন ফাগুনের বনে সংগোপণে একদা এক নির্জনে
তুমি যে ঢুকে গেলে আমা মননে।
আজ তোমাকে ভোলা বড় দায়
রক্তে যে তোমার উপস্থিতি__ভূভাগে যেমন জলকাদায়
জমে থাকে ভূমির উর্বরতা __
তুমি আমার অনুরূপ গীতিকবিতা।
মনে হয় ছেড়ে দেই কবিতার সাধনা
তবে তুমি কী করে বাঁচবে লক্ষ্মীসোনা।
তোমাকে ভালোবাসার এক অনুপম অনুষঙ্গে
আমি যে জন্মেছি এই উত্তরবঙ্গে।
সর্বাঙ্গে তাই ভালোবাসার মৌ
ফাগুন এসে যায় আমার এক্সক্লুসিভ এলাকায়
তোমাকে নিয়ে ঘর করি এই ফাগুন বেলায়
পৃথিবীর তা জানে না কেউ __
শুধু জানি আমি ; ছিঁড়ে ফেলোনা অনুপমা এই কবিতাখানি।
০৭.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




