জইল্যা ডাক্তার মাথা ভর চুল তার
চিকিৎসায় কত গোজা কত কত ফাঁক তার
টাকা পেলে হাসিমুখে গুঁজে রাখেন পকেটে
ভরি ভরি সোনা তার চেইন আর লকেটে।
সিগারেট টেনে টেনে থার্মোমিটার টা
বগলেতে ঢুকে দেন চোখ দুটো পাকিয়ে
চিৎকার করে ওঠেন গলাখান খাঁকিয়ে
রোগী যদি না দেয় তাহার ভিজিট টা।
জইল্যা ডাক্তার বড়ভাইয়ের বন্ধু
জাইগির থেকে থেকে পড়েছেন কলেজে
দুঃখের ভার তার যেন বা সিন্ধু
রুটি খেয়ে পুড়ে গেছে পেট আর কলিজে।
একদিন জই্ল্যা বৈশাখ মাসেতে
বড়শিতে পেলো সে বিশাল এক গতামাছ
তিন হাত ঝাঁপ তার কত যেন উচ্ছ্বাস
মাছ আজ থাকছে ভাতের পাতেতে।
তিনমাস থেকে সে খেয়েছে নিরামিষ
আজ খাবে মাছভাত হাসছে হিস্ হিস।
জইল্যা ডাক্তার বড় ভাইয়ের বন্ধু
তার এখন আছে ভাই টাকার এক সিন্ধু।
কাছে গেলে চেনে না কে ভাই কে তুই ?
বাজারেতে কেনে সে বড় কাতল বড় রুই।
২৬.০৫.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



