somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্রের এহেন ধনতন্ত্র রক্ষার জন্যই আমাদেরকে মরনাস্ত্র উৎপাদন করতে হয় এবং করেই যাচ্ছি, ভয়াবহ পরিনতি অপেক্ষমান নয় কি?

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বন জঙ্গলে গেলে হিংস্র পশুর থাবা থেকে রক্ষার জন্য আমাদের যেমন অস্ত্র রাখতে হয় ঠিক তেমনি গনতান্ত্রিক দুনিয়ার ধনবান প্রভুরা আজ মানুষের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্য অস্ত্র উৎপাদন করে অস্ত্র মজুদ করে, মনমত না হলে তা প্রয়োগ করে রক্ত স্নান করে। আমরা যেমন পশুর নাড়িভূড়িসহ রক্ত বের করে শান্তির নিঃশ্বাস ফেলি ঠিক তেমনি সম্পদশালী এ সকল নেতারাও অনেকটা সেই রকমই কি করছে না? আজ তারা কম শক্তিশালী অভাবী বিশ্বের মানুষকে ঠিক সেই রকমেরই মনে করে বলে আমি মনে করি। আশ্চযঅজনক বিষয় হল খাবার দিলে মায়া করলে হিংস্রপশুও আমাদের পোষ মানে এবং বন্ধুর মত সম্পরকঅ করে। হিংস্র পশুর ভাষা বুঝতে না পারলেও তাদের খাবার দিলে ও মায়া দয়া করলেই তারা obedient হয় এবং আমাদের নিরাপত্তায় চোখ কান সরাক্ষন খোলা রাখে। অথচ মানব কূলের সব ভাষাই আমরা বুঝি। কি তাদের সমস্যা সহজেই তা অনুমেয়। আজ দুঃখ হল হিংস্র পশুর পোষ মানা থেকেও আমরা শিখি না। আজ কেন তার কাছে গেলে এখন আমার অস্ত্র লাগে না ? কেন সে আমার নিরাপত্তায় সদা মশগুল? গবেষনা করুন? সাধারন জ্ঞান ব্যবহার করুন? খুবই simple, তাকে খাবার দিই এবং মায়া করি। যা আজ এ বিশ্বের আসল শান্তির জন্য খুবই দরকার। খাবার দিন, মায়া দিন অভাবীকে, সে আপনার নিরাপত্তায় জীবন দিতে দ্বিধা করবে না। তা না করে ধনতন্ত্রের হিংস্র সঃজ্ঞা শিখে সম্পদের পাহাড় গড়ছি আর তা রক্ষার জন্য মানুষকে পশু মনে করে তাদের নাড়িভুড়ি বের করার জন্য অস্ত্র উৎপাদন করছি। তবুও আমার জাত যার ভাষা আমি বুঝি, যাঁদের শিশুর আচরন হাসি কান্না আপনাদের শিশুর মত তবুও তাদের খাবার দিবেন না। এটি কখনো গনতন্ত্র হতে পারে না, এটি হল আপনাদের বড় ভুলের এক হিংস্রতন্ত্র ! যার জন্য আপনাদেরকে অস্ত্রই উৎপাদন করতে হবে। তবে এটি ভুলে গেলে চলবে না আপনারা এখনো প্রকৃতির থাবার কাছে অসহায়। এ পৃথিবী এভাবে চলতে থাকলে মানুষের থাবাও প্রকৃতির থাবার মত হবে বলে আমি মনে করি কারন সংখ্যায় আপনারা কমতেই থাকবেন আপনার অস্ত্র উৎপাদন কারখানায় কাজ করার জন্য তখন বৈজ্ঞানিক ও শ্রমিকের বড় অভাব হবে । আপনার এহেন শৃংখল তখন ভেঙ্গে পড়বে । বাংলার মহানায়ক বঙ্গবন্ধুর ভাষনে শুনেছি আমাদেরকে অস্ত্র দিয়ে দমিয়ে রাখতে পারবে না। It is very true! অস্ত্র দিয়ে দমিয়ে রাখা যায় না যার প্রকৃষ্ট উদাহরণ হল বাংলাদেশের স্বাধীনতা। জান্তা পশ্চিম পাকিস্তানি সরকার পারেনি। এ পৃথিবীতে এ ধরনের অনেক উদাহরন বিদ্যমান সাময়িক দমিয়ে রাখা যায় চিরস্হায়ী ভাবে কখনো নয়। ছোটভাবে চিন্তা করলে ব্যাক্তির ক্ষেত্রেও অনুরুপ হয়।
তাই বলছি গনতন্ত্রের ধনবান প্রবক্তারা, গবেষনা করুন বের করুন কোথায় আপনাদের বড় ভুল হচ্ছে ? আপনার এবং পশুর আবেগ ও মায়াকে গবেষনা করুন, সরবোপরি প্রকৃতিকে গবেষনা করুন তাহলেই ধরতে পারবেন আপনাদের ভুল! অতঃপর গবেষনার ফল অনুযায়ী হাটুন সে পথই হবে চিরশান্তির। বন্ধ করুন অস্ত্র উৎপাদন। আপনাদের ধনতন্ত্রের সাথে সম্পদ পুনঃবন্টনের বাধ্যতামূলক formula রাখুন অনেকে charity বলে ইসলামে তা যাকাত বলে(সম্পদশালীদের জন্য যা বাধ্যতামূলক) অন্যথায়, আপনাদের করুন পরিনতি খুবই নিকটে। প্রকৃতির থাবার মত মানুষের থাবাও ভয়াবহ হবে। যা হয়তঃ ব্যাপক গৃহযুদ্ধে রুপ নিবে, লুট হবে আপনাদের গুদামের অস্ত্র ও সম্পদ এবং খুন হয়ে রক্ত বেরুবে আপনাদের এবং আরও অনেকের যা হয়ত আমরা কেউই চায় না। তাই আসুন, অস্ত্র এবং জমিয়ে রাখা সম্পদকে না বলি। প্রিয় শিল্পি ভূপেনের মানুষ মানুষের জন্য এ গানকে রপ্ত করি, মহা মনীষীদের অনুসরন করি, অভুক্তকে খাবার দিই, পিড়ীতকে সাহায্য ও মায়া করি এবং প্রতিবেশীর খবর নিই তাহলেই শুধুমাত্র অস্ত্রবিহীন সত্য নিরপত্তা বলয়ে এ পৃথিবী নিরাপদ ভাবে প্রবাহমান হবে। আজ এ হোক আমাদের দীপ্ত শপথ।।

গাজী ইলিয়াছ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×