somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুর উপর প্রকাশ্যেই অত্যাচার

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা থেকে তূর্ণা নিশীথা ট্রেনের এ সি স্লিপিং রুমে ঘুমিয়ে বেশ আরামে নীজ জন্ম জেলা চট্রগ্রাম আসছিলাম। ট্রেন চট্রগ্রাম রেল ষ্টেশন পৌছানোর সাথে সাথে ৫/৬ বছরের ছবির এই শিশুটি আসে ১০/২০ টাকার বিনিময়ে আমার ব্যাগ বহন করতে। এদিক সেদিক তাকিয়ে দেখি আরও অনেক শিশু ব্যাগ বহন করছে। আরও অনেকে ব্যাগ বহন করার আকুতি জানাচ্ছে। ছবির শিশুটি ছিল বয়সে অন্যদের তুলনায় অনেক কম। সহ্য হয়না কত আরামের journey শেষে এ কেমন চিত্র? অন্তর মন দারুন আঘাত প্রাপ্ত হয়। তাকে হাত ধরে বললাম চল আমার সাথে এক সাথে নাস্তা করব। হাটতে হাটতে বলল স্যার ব্যাগটি আমাকে দেন ২০ টাকা দিলেই হবে। তার ইচ্ছা ও ২/১টি ছবি তোলার জন্য আমার হাতে টানার ব্যাগটি ২/১ মিনিট টানতে দিলাম। আশেপাশে দেখলাম অনেক শিশুই এরকম ব্যাগ টানছে, সবচেয়ে খারাপ লাগে যখন দেখি অনেক ভারী ব্যাগ কাধে ও মাথায় বহন করছে। আমরা লাট সাহেবরা বিনা চিন্তাতেই প্রতিনিয়ত শিশুদের দিয়ে এ কাজ করিয়ে থাকি। যা শিশুর উপর প্রকাশ্যেই অত্যাচার ছাড়া আর কিছু হতে পারে না ! আমার সাথের শিশুটিকে আদর করছি দেখে আরও ২জন শিশু হাজির। অতঃপর তাদের ৩ জনকে নিয়ে অনেক মজা করে সকালের নাস্তা সেরেছিলাম। গ্রামে মা বাবার কবরে যাওয়ার আগে এ কাজটি আমাকে চরম পরিতৃপ্তি দিয়েছিল। দুই ছেলে শিশুর বাবা নেই তারা দৈনিক ১০০/১২০ টাকা আয় করে তাদের প্রিয় মাকে দেয়। মেয়ে শিশুটির মা বাবা থাকলেও অবস্হা ভাল নয় সেও আয় করে তার মাকে দেয়। তাদের খুশীমন আমাকে অনেক তৃপ্তি দেয়। তাদের হাসি আমাকে দারুন প্রফুল্ল করে। অনুরোধ এ ধরনের শিশুদের দিয়ে ভারী কাজ না করিয়ে তাদের আদর ও মায়া দিন সম্ভব হলে আপনার শিশুর মত সার্বিক নিরাপত্তা দিন !
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×