কখন এ চিত্র বিহীন দেশ পৃথিবী হবে?
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন যেভাবে শুরু হল। ছবির কিশোর ছেলেটি প্রতিদিন আমি যে জায়গা থেকে অফিসের গাড়ীর জন্য অপেক্ষমান থাকি সে জায়গায় (ফুটপাত) কম্বল জড়িয়ে ঘুমাচ্ছিল । আমার মন কেমন যেন মানছিল না ৫মি চিন্তা করে তাকে ডেকে তুললাম তার মুখমন্ডল দেখে খুব খারাপ লাগল । রিক্সার সাথে নাকি ধাক্কা লেগে এই অবস্হা ! আমি সবসময়ই এ সকল শিশুর কাছে আগে "মা" এর কথায় জিজ্ঞাস করি। উত্তরে বলল মা নেই সৎ মা ঘর থেকে বের করে দিয়েছে ৪/৫ বছর বয়সে সেই থেকে রাস্তায় ! বাবারও নাকি এখন কোন খবর সে জানে না। মুখের চিকিৎসার জন্য ১০০ টাকা দিয়ে এখন অফিসের গাড়ী করে মহাখালী পার হচ্ছি। গত ৩ দিন মহা সুখের ছিল নীজ গ্রামের বাড়ী ও ২দিন সমুদ্রকে পাশে রেখে ঘুমিয়েছি ! প্রফুল্ল মনের দিনের শুরুতে অসহনীয় শহরে চরম অশান্তির এক চিত্র দেখে দিন শুরু হল। এ সকল শিশুর সাথে মিশে এ পর্যন্ত যা আমি পোক্তভাবে বুঝেছি তা হল তাদের পরম প্রিয় মা জননী এর বিচ্ছিন্নতার কারণেই তাদের এ জীবনের সৃষ্টি !





কখন এ চিত্র বিহীন দেশ পৃথিবী হবে? কখন সব শিশু তার আপন মনে হাসি খুশীর পরিবেশ পাবে? এর জন্য কারা দায়ী? এ দায়িত্ব কার? এ প্রশ্নের যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমি আপনার সভ্যতার দাবী হাস্যকর তবে হিংস্র মনোভাবের দাবী করা যায় ! এ হিংস্র মনোভাবের জন্য নরকের দিকেই আমরা ধাবিত হচ্ছি বলে মনে হয়। সেই আগুন আপনার এহেন মনোভাবের চেয়ে কোটিগুন হিংস্র হবে। তাই আসুন এ সকল অসহায় শিশুকে নীজ শিশুর মত দেখি এবং মানুষের যে কোনরকম অসহায়ত্ব বুঝতে পারলে সম্পদ না জমিয়ে তা দিয়ে সাহায্য করার মন স্হির করুন ! মানুষের অন্তর জ্বালা ও কষ্ট নিবারনের জন্য আপনার মেধা এবং জমিয়ে রাখা সম্পদকে কাজে লাগান ! ইহাই পরম আনন্দের ও চরম সুখের !দুনিয়াতে যেমন আখেরাতেও সুনির্ধারিত ভাবে আছে। সকল ধর্মেরই মূলমন্ত্র হল মানবতা !
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন