গরীব অসহায়ের চিকিৎসা কি শুধু ঢাকা মেডিকেলে হয়?
০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গরীবের চিকিৎসা কি শুধু ঢাকা মেডিকেলে হয়? এতিম অসহায় ছেলেটির পা এর ইনফেকশনের চিকিৎসার জন্য একদিন নিয়ে গেলাম উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ডাক্তার সামান্য দেখে বলল অপারেশন প্রয়োজন।আমি বললাম যা প্রয়োজন করেন সমস্যা নেই। তখন তিনি বললেন তাদের ওখানে সম্ভব না অন্য মেডিকেলে নেন। শুক্রবার ছিল বলে আমিও আর বেশী কিছু বলিনি ইমার্জেন্সির নার্স দিয়ে ড্রেসিং করে বিদায় দিলেন। অতঃপর আজ নিয়ে গেলাম কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে সার্জারী বিভাগের ডাক্তার দেখলেন ঔষুধ দিলেন পা এর অপারেশনের প্রয়োজন আছে তা স্বীকার করলেও ভর্তি বা তাৎক্ষনিক অপারেশন করাতে রাজী হলেন না। অনেক অনুরোধ করেও পারিনি। তিনি বললেন এ ধরনের রোগীর নাকি ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়। তিনি রেফার করলেন সেখানে।


দুইদিন অফিস বন্ধ ছিল বলে একজন লোক ভাড়া করে নীজ গাডী করে নিয়ে দু'দিন ঘুরাঘুরি করার পরও এক হাত এক পা কাটা এতিম ছেলেটির অন্য পা এর অাশানুরুপ চিকিৎসা করাতে পারিনি। আগামীকাল অফিস আছে ভাড়া করা লোকটিকে টাকা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা ঠিক করে রেখেছি। কিন্তু এ দুটি হাসপাতালে তো অনেক বড় বড় অপারেশন হয় তারা কেন সামান্য এটুকু অপারেশন করতে রাজী হলেন না? কেন ঢাকা মেডিকেল? কুর্মিটোলা হাসপাতালের ডাক্তার বললেন ঊনারা নাকি ঊনাদের শিডিউল রোগী অপারেশন করেন। সমস্ত খরচ বহনের প্রতিশ্রুতিসহ অনেক অনুরোধ করা সত্বেও তিনি রাজী হলেন না। কিন্ত কেন? গরীবদের চিকিৎসা কি শুধু ঢাকা মেডিকেলে হয়? এ কেমন বিচার? অনুরোধ রইল এ সকল মানবেতর অবস্থাকে অবজ্ঞা করার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্রমানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন