সততা ও সৎ নিয়ত যেন পরীক্ষা !
২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শরীফা গত তিন দিন ধরে আমার নজরে। ভীষন জ্বরাক্রান্ত ছিল একটু চিকিৎসা দেওয়ার পর এখন কিছুটা সুস্থ! আজ ভোরবেলা তার দেয়া নম্বরে তার মা এর সাথে কথা বললাম। শরীফা বলে সৎ মা, তিনি মারধর করে বলে সে পালিয়ে চলে আসে। তার মা কে অনেক বুঝিয়েছি এবং শরীফাকে পথে থাকা তার বয়সী আর এক মেয়ে সাথে করে দিয়ে গ্রামের বাড়ি ব্রাক্ষ্মনবাড়িয়া পাঠানোর ব্যবস্থা করলাম। কষ্টের পাশে দাঁড়ান অতঃপর অনুভব করবেন আপনার কেমন লাগে?? তারপর আমাকে বলবেন! মনকে স্থির করুন আপনি ভাল কাজ করবেন আর সক্ষমতা থাকলে তো কথায় নেই। আপনার আমার সক্ষমতাকে অপব্যয়ের বন্ধু না বানিয়ে যদি অসহায় শিশু বা মানুষের কষ্টের বন্ধু বানায় তাহলে যে কি মজা পাওয়া যায় তা আমি হাজার হাজার বার অনুভব করেছি। এ প্রকৃতি যে আপনাকে কি আশ্চর্যকর ভালবাসা দিবে আপনি অবাক হয়ে যাবেন। শুধু বলব টাকা থাকুক আর না থাকুক মন কে সত্যভাবে স্থির করুন আপনি অসহায়ের পাশে দাঁড়াবেন তাহলে দেখবেন টাকা আপনাকে খুঁজে বেড়াবে। মহান আল্লাহ আপনাকে অনেক পরীক্ষায় করবেন তিনি শুধু যাচাই করেন আপনি সত্য কিনা? পরীক্ষা পাশের পর দেখবেন মজা কাকে বলে?
বন্ধু গন আমি আমার দীর্ঘ পথযাত্রা এবং দীর্ঘ সময়ের গবেষণা থেকে কথাগুলো বলছি। মহান আল্লাহ এ প্রকৃতি দিয়ে আপনার সাথে অসাধারণ প্রেমিক হয়ে কথা বলেন। আপনি কি সে প্রেম চান? তাহলে আর দেরী নয় আজই পরিবারের পর অসহায়ের পিছনে শ্রম দিন! মনে রাখবেন, দুনিয়াতেই কিন্তু বেহেশতের আমেজ পাওয়া যায়!

সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন