পৃথিবী ও আমরা!
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুরু করলাম পথে থাকা মানুষদের কম্বল বিতরণ! আমার প্রতিদিনের কাজ দেখে আশি উর্ধ্ব বয়সের একজন অবসরপ্রাপ্ত ডাঃ ( অধ্যাপক) আঙ্কেল আমাকে গতকাল ফোন করে বললেন তিনি কিছু কম্বল কিনেছেন সেগুলো যেন নিয়ে এসে পথে থাকা শিশু এবং মানুষদের বিতরণ করি। আজ ঠিক তাই করছি! আন্কেল এবং আন্টি দুজনেই অবসর প্রাপ্ত প্রফেসর ( ডাঃ) তৎকালীন পিজির বিভাগীয় প্রধান ছিলেন । মা বাবার বয়সী উনাদের সাথে মাঝে মাঝে গল্প করে খুব মজা পাই। ঊনাদের একমাত্র ছেলে ইউ এস এ তে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত। বয়স্ক উনাদের যে জীবন পর্যবেক্ষণ করছি তখন মনেহয় ছেলে মেয়ে বেশী থাকাই ভাল

আপনি কতটুকু মানবিক ঠিক তার সাথেই ১০০% নির্ভরতা হলো শান্তি আর সুখের। এ বিষয়টা আমি অনেকভাবে গবেষণা করে দেখেছি। আপনার মানবিক মনের সাথে এ প্রকৃতিও ওতপ্রোতভাবে জড়িত। আপনি আপনার বানানো জৌলুশ সৌরম্যেও সত্য সুখ ও শান্তির দেখা পাবেন না যদি আপনি আপনার জমিয়ে রাখা অর্থ দিয়ে অসহায় কে সহয়তা না দেন। মানুষের অসহায়ত্ব মন সারাক্ষণ সক্ষম ধনবান মানুষের সহয়তার জন্য কাঁদে। তাঁদের যন্ত্রনাকর মনের কান্না ও কষ্ট এবং আপনার সক্ষমতার কি রকম ব্যয় করছেন সে রিপোর্ট বিবেচনা করেই মহান বিচার করেন বলে দৃঢভাবে বিশ্বাস করি। ইহাতেই নির্ভর করছে আপনি দুনিয়া এবং আখেরাতে কতটুকু সুখে শান্তিতে থাকবেন। আমি দুনিয়ার শন্তি আর অশান্তিকে গবেষণা করার চেষ্টা করি। মানুষের শান্তি সুখ এবং অশান্তি এ যেন প্রকৃতির অ্যাকশন আর রি অ্যাকশন! মানুষের শান্তি সুখ মানুষের হাতেই নির্ভর করে বলে মনেকরি। মানুষের অশান্তি আর প্রকৃতির বিক্ষুদ্ধ আচরণ এক সূত্রেই গ্রথিত। মানুষের অশান্তির প্রবৃদ্ধিই বলে দিবে এ পৃথিবী কত দ্রুত ধ্বংসের দিকে ধাবিত হবে? এ পৃথিবীর আয়ুস্কালও নির্ভর করছে আপনি আমি কতটুকু মানবিক উদার মনে চলছি। মানুষ ও প্রাণীর বর্তমান শান্তি অশান্তি এবং ভবিষ্যত মংগল ও অমংগলের সুদূরপ্রসারী কি পরিকল্পনায় আমরা হারিয়ে যাব তার উপরই মূলতঃ নির্ভর করছে এ পৃথিবী আর কত দিন ঠিকে থাকবে?? একটাই বলব মানবিক হউন, মানবিক ভাল কাজ করুন যদি সুন্দর এ ধরণী কে ভালবাসেন, ভাল রাখতে চান এবং তার বয়স বাড়াতে চান!
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন