somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু পরোয়ানা

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফরমান আলীর কাছে ফরমান চলে এসেছে ৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারের দক্ষিন প্রান্তে মৃত্যুদন্ড কার্যকরের জন্য ফাসির মঞ্চ প্রস্তুত করার দায়িত্ব গেলো কালু মিয়া হাফিজ ও রাজুর উপর ৷ তারা ফাসির রশিও প্রস্তুত করে রাখলেন ৷ আগের ফাসির মঞ্চটাকেই ধুয়ে মুছে ফক ফকা করা হলো ৷ টিভি স্ক্রিনে লাইভ দেখানো হলো কয়েকটা দৃশ্য ৷ সিভিল সার্জন আব্দুল মালেক, কারাগারের চিকিৎসক শামসুল আলম বসে রইলেন কখন তাদের হাতে লাশ আসবে কখন পরখ করবেন ৷ কেরামত আলী ঝুকে কাদের মোল্লার কানের কাছে আস্তে করে বললেন - আর কোন ইচ্ছা থাকলে বলি ফালান ৷ শিং মাছের ঝোল খাবেন নাকি উস্তাভাজি তরমুজ খাইতে চাইলেও বলতে পারেন ব্যাবস্থা করা হবে,বলি ফালান ৷ কাদের মোল্লা নির্বাক ৷ সামনে মৃত্যু বিধায় হয়তো তিনি চোখে ঝাপসা দেখছেন, কানে কম শুনছেন অথবা এমনিতেই নির্বাক ৷ মৃত্যুর আগ মুহুর্তে এমনটা হওয়া অস্বাভাবিক নয় ৷ নেলসন ম্যান্ডেলার স্মরনসভায় মানসিক চাপে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ইশারা ভাষা উপস্থাপক "থামাসাংকা জ্যান্টজি, তাই তার সকল ইশারাই অবাস্তব চিহ্ন বা সংকেত হয়ে দারিয়েছিল ৷ তিনি পরে দাবি করেন যে অবাস্তব আওয়াজ আর অলীক দর্শনের জন্যই তার এই অবস্থা হয়েছিল ৷ অবাস্তব আওয়াজ বা দর্শন যে কাদের মোল্লার.সামনেও হাজির হয় নি তা বলা মুশকিল ৷ হয়তো তিনি দেখছেন কবি মেহেরুন্নেসা বসে আছেন পাশে ৷ অথবা একটা ২ বছরের শিশু অনবরত কাদছে,এতে করে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়াটা স্বাভাবিকই বটে ৷ আর এদিকে ইমন ও আনোয়ার চিন্তা করছে আকিকা দিয়ে নামটা বদলে নেবে ,আমি নামটা দিয়ে দেব বলেছি,আবুল খায়ের নামটা একটু গম্ভিরই ওরাও রাজি ৷ জল্লাদ শাহজাহান ভুইয়া ,ইমন ও আনোয়ারকে নিয়ে মোচে তা দিতে দিতে এগিয়ে গেলেন, আর কয়েকবার নিজের হাতের দিকে তাকালেন,এই হাত খানির কথা মনে রাখবেন বাঙ্গালি চিরকাল...
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×