সবার আগে প্রয়োজন ব্যাটিং অর্ডার ঠিক করা।
০৬ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অবশেষে উপহার হিসেবে মিলেছিলো একটা টিকেট, খেলা দেখতে গেলাম আর যা দেখলাম তা দেখে মনে হলো স্বপ্নের ঘোরে ছিলাম। বাসায় এসে একটা ঘুম। আজ সকালে একবার সামুতে এসে গতকালের প্রায় সবগুলো পোষ্ট দেখার চেষ্টা করলাম, দেখলাম অসংখ্য পোষ্ট এসেছে ভালো-মন্দ মিলিয়ে। তবে সবার মাঝেই হতাশা।
তবে আমার তিনটা খেলা দেখে যা মনে হয়েছে তা হলো বাংলাদেশ দল ব্যাটিং আরো ভালো করতে পারত যদি তারা তাদের ব্যাটিং অর্ডারটা ঠিক রাখতো। বিশ্ব কাপের আগে যে ব্যাটিং অর্ডারটা ছিলো তা থাকলে আমার মনে হয় এতো বড় বিপর্যয় ঘটতো না। আমি বুঝলাম না বিশ্বকাপেই কেন খেলোয়ারদের নিয়ে এক্সপেরিমেন্ট চালানো হয়? কি দরকার আছে মুশফিককে চারে নামানোর আর রাকিবুলকে ছয়ে। মুশফিক চারে খেলার কোন যোগ্যতাই রাখেনা। আর রাকিবুলকে ব্যাক্তিগত ভাবে আমার ভলো না লাগলেও সে যেহেতু দলে আছে তাকে তার পজিশনে ব্যাটিং করানোই উত্তম। যেমনটা ঘটেছে আশরাফুলের ক্ষেত্রেও। থাক আশরাফুলকে নিয়ে নাহয় আর নাই বললাম, কারণ আশরাফুল নিজেই জানেনা যে তার মধ্যে প্রতিভা আছে, আর যে প্রতিভা দেখতে পান শুধু নির্বাচকরা।
তবে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি এবার অন্তত নাফিসকে একটা সুযোগ দেওয়া উচিত। জানিনা নাফিস কেমন খেলবে? তবুও... ...
আশা রাখি পরবর্তি খেলায় ব্যাটিং অর্ডারটা ঠিক থাকবে।
শুভ কামনা রইলো বাংলাদেশ দলের জন্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন