somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ্যাডজাস্টমেন্ট

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ চমকাচ্ছে। চারিদিকে একটা থমথমে ভাব আছে। ভ্যপসা টাইপ একটা গরম। ভালো ঝড় হবার লক্ষন। হোসেন, তার মেসের বিছানায় শুয়ে জানলা দিয়ে আকাশের বিদ্যুৎ চমকানো দেখছে। ছোট বেলায় মনে হোতো উপর ওয়ালা বুঝি ক্যামেরা দিয়ে মানুষের ছবি তুলছেন।
এই বড় হয়ে যাওয়াটায় একটা ঝামেলার বিষয়। মেঘে মেঘের বিবাদের প্রতিফলন ঐ বিদ্যুৎ চমকানো অথচ নিজেরা ছোট বেলায় কত কিছু ভেবে নেয়া যেত। এ কারনের কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। ঝড় বৃস্টির সময়,হোসেনের পোলাও খেতে ইচ্ছে করে বেশ। বেগুন ভাজা, পোলাও, কষানো মুরগি আর লেবু।এই বিষয়টা মনা মিয়া খুব ভালো জানে। বৃষ্টি শুরু হলে, পোলাও সন্ধানে যাত্রা শুরু করতে হবে। ভিজতে ভিজতে প্রচন্ড ক্ষুধা বোধ হয়, ভেজা শরীরে মাজখানে কোনো টং দোকানে চা খেতে হবে। এরপর আবার যাত্রা শুরু।

শহরে সবচেয়ে বড় সমস্যা হোলো, মাটির সোদা গন্ধের বদলে ম্যানহোলের ময়লার গন্ধ বেশি আসে।

সমস্যা নেই, এডজাস্ট করে নিতে হবে খানিক।

মানুষের সারাটা জীবন ই কেটে যায় এই এডজাস্টমেন্টে। এমন ও হতে পারে, একজন মানুষ হয়ত তার জীবনের ৮০% বিষয় ই
এডজাস্টমেন্ট করে যায়, যেন বাকি ২০% এ এডজাস্টমেন্ট না করতে হয়। হয়ত সে চায় না এডজাস্ট করতে। হয়ত সেই ২০% বিষয় তার একান্ত, সগোপনে আগলে রেখে পেলে পুষে বড় করা কোন ইচ্ছে, কোনো আকাঙ্ক্ষা। হতেই পারে।

তারপর ও তাকে সেটাও এডজাস্টমেন্ট করতে বলা হয়। এক জীবনে থাক না কিছু বিষয়, নাই ই হোলো এডজাস্ট। থাকলই না হয়, জীবনের রেজাল্ট শীটে কিছু লাল দাগ।

বাতাস ছুটতে শুরু করেছে।
হোসেন দ্রুত রেডি হয়ে নিল।
কিছু খেয়াল আছে তার পূরন করতে হবে, যা এডজাস্ট করা সম্ভব নয়।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১:৫০
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×