somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'' পড়েছি মোঘলের হাতে , খানা খেতে হবে সাথে ।''

২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোঘলের সাথে খানা খাওয়ার প্রস্তাবকে পাল্লায় পড়েছি ভাবার কারন কি ? কেমন ছিল মোঘলদের খানা পিনা , বা এর পরিবেশন রীতি ? চলুন একটু খোঁজ খবর করি ।



আজকের ফাইভ স্টার হোটেলের সর্বময় কর্মকর্তা যেমন জেনারেল ম্যানেজার , তেমনি মুঘল বাদশার রসুই ঘরের জেনারেল ম্যানেজার ছিলেন মীর বাকাওল বা খান-সলার । ক্ষমতায় যিনি প্রধান মন্ত্রীর ঠিক পরেই ছিলেন । এই জেনারেল ম্যানেজার , বাদশাহ রোজ কি খাবেন , কিভাবে খাবেন, কখন খাবেন ,রোজ কি রান্না হবে,কিভাবে জোগাড় হবে রান্নার সকল পদের মাল মশলা, কাচামাল থেকে আরম্ভ করে বাসন কোশনের হিসাব , বাবুর্চি , কারিগর,চাকরবাকরদের মাইনে সহ রোজকার খরচের পুংখানোপুংখ হিসাব নখের ডগায় রাখতেন । কারন জেনারেল ম্যানেজার বা মীর বাকাওল কে এর রিপোর্ট পেশ করতে হত সবচেয়ে ক্ষমতাবান রাজ কর্মচারী প্রধান মন্ত্রীকে ।


চব্বিশ ঘণ্টা কাজ চলতো এ রসুই ঘরে । যদিও সাধারনত বাদশাহরা নিয়ম করে দিনে ২/৩ বারের বেশী খেতেন না । বাদশাহ আকবর সবসময় দিনে মাত্র একবার খেয়েচেন । তবুও খাওয়ার নির্দিষ্ট কোন সময় ছিল না মুঘল বাদশাহ দের । সবটাই বাদশাহি মর্জি । একবার বাদশাহের খাবার মর্জি হওয়া মানে সে এক এলাহি কারবার । ঘণ্টা খানেক সময়ের মধ্যে শ'দুয়েক লোকের জন্য প্রায় একশটারও বেশি পদের ডিস সাপ্লাই দিতে হত বাদশাহি কিচেনকে । এই ব্যাবস্থা এক দুই দিনের জন্য নয় ,নিত্য দিনের ।



রোজকার কি মেন্যু তা কিন্তু সাত সকালে চলে আসতো মীর বাকাওল এর কাছে । বাদশাহর খাবার ইচ্ছা হবার সাথে সাথে প্রধান মন্ত্রীর মাধ্যমে খবর যেত মীর বাকাওল এর কাছে । খবর পাওয়ার পর মীর বাকাওল মেনু পাঠিয়ে দিতেন কিচেনে । তার পর মেন্যু অনুযায়ী কি কি বাসন কোষন লাগবে তার হিসাব কষে সীলমোহর মারা এক ফর্দ দিয়ে একদল ভৃত্য পাঠাতেন ভাঁড়ার ঘরে কেঠিয়ার মশায়ের কাছে । ( ভাণ্ডার ঘরের প্রধান ) । কেঠিয়ার সেই ফর্দ মিলিয়ে বাসন পত্র ডেলিভারি দিয়ে পর্চার উপর নিজের মোহর মেরে দিতেন । এই বাসন কোষন গুলো ছিল সোনা রুপা তামা আর উৎকৃষ্ট পোড়া মাটি ও মিহি চীনামাটির । হালকা সবুজ রঙের মিহি জেড পাথরের তৈরি বিশেষ ধরনের বাসন ব্যবহার হত খাশ বাদশাহর জন্য । এর নাম ছিল পাই জহর । এই পাত্র গুলি ছিল বিষের প্রতিষেধক ও নির্ণায়ক । বিষ মেশানো খাবার এইপাত্রে রাখলে বিষ নিস্ক্রিয় হয়ে যেত , আর তার সাথে সাথে পাত্রটিরও রঙ পরিবর্তিত হয়ে গাড় রঙ হয়ে যেত ।


এদিকে ভৃত্যদের বাসনকোষন আনতে ভাঁড়ারে পাঠিয়ে মীর সাহেব ছুটতেন রান্না ঘরে । ফর্দ অনুযায়ী বাসন কোষন ধুয়ে মুছে আসার ফাঁকে মীর সাহেব মেন্যুর সব খাবার পর পর সাজিয়ে ফেলেছেন । প্রতিটি হাণ্ডির সামনে দাঁড়িয়ে আছেন এক একজন নায়েবে বাকাওল । মীর সাহেব ইঙ্গিত দেবার পর পরই ইরানী সেনার দল চারপাশ ঘিরে ফেলল সাদা মখমলের চাদরে । মাথার উপর টাঙ্গিয়ে দেয়া হল সাদা পরিস্কার চাঁদোয়া । কেউ যাতে বুঝতে না পারে বাদশাহ্র জন্য ঠিক কি কি খাবার যাচ্ছে ।
এর পর শুরুহয় চাখা বা টেস্টিং । এক এক জন নায়েব বাকাওল হাণ্ডি থেকে বিশেষ হাতায় করে খাবার তুলে মুখে দিতে লাগলেন, বিষের কোন আলামত পাওয়া যায় কিনা । সব ঠিক ঠাক থাকলে মেন্যুর ফর্দতে পড়তে লাগলো নায়েবের সই । এবার বাসনে খাবার ভরা । সোনা রুপার বাসনে খাবার ভরে লাল মখমলে তা মুড়ে দেয়া হল , তার উপর পড়ল মীর বাকাওল এর মোহর ।


খাবার ভরা সব শেষ , লেখা হচ্ছে ফাইনাল মেন্যুর লিস্ট । কোন বাসনে কি কি খাবার যাচ্ছে । তাতে সব শেষে আবার পড়ল সেই মীর বাকাওল এর সিল মোহর । ছোট ছোট পর্চা লাগানো কাপড়ে মোড়া সেই সব বাসন তোলা হতে লাগলো মখমলে ঢাকা ডুলিতে , যা কাঁধে করে নিয়ে মুহূর্তে হারেমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটল সাদা কাপড়ে হাত মুখ মোড়া বিশেষ অনুগত ভৃত্যের দল , সাথে খোলা কৃপাণ হাতে এক দল ইরানী সেনা । শ'খানেক এই সব পদের সাথে আলাদা করে অন্য ঢুলীতে গেল হরেক রকমের রুটি , চাপাতি, পরোটা , লবন, লেবু, আদা , কাঁচা মরিচ , আর কম করে হলেও পঞ্চাশ রকমের আচার ।
রান্না ঘর থেকে খাবার রওনা করিয়ে দিয়ে মির সাহেব পড়ি মরি করে ছুটলেন বাদশাহর ডাইনিং রুমের দিকে । মুঘল বাদশাহরা সাধারণত হারেমে বসে বেগম সাহেবাদের সাথে খেতেন । অনেকে একা বা রাজা উজিরদের নিয়ে খেতেন ।
মীর সাহেব খাবার ঘরে আসার আগেই সেখানে নায়েব বাকাওলরা হাজির । সেখানে ইতিমধ্যে ব্যবস্থা প্রায় শেষ । বিরাট ঘর মোম বাতির ঝাড়ের আলোয় উজ্জ্বল , এখানে ওখানে পিদিমদানের উপর জ্বলছে পিদিম । দেয়ালের কোনায় খাটানো জ্বলন্ত মশাল । সে সব বাতি ঠিকমত জ্বলছে কিনা তা দেখা শোনায় ব্যস্ত যিনি তিনি হলেন চেরাগ খানার দারোগা , সারা প্রাসাদ আলোকিত রাখার দায়িত্ব এরই উপর ন্যস্ত ।
শ্বেত পাথরের বিরাট ঘরে পাতা হত দুর্মূল্য কার্পেট ,দরজা জানালায় মখমলের উপর সুক্ষ কাজকরা দামি পর্দা । কার্পেটের উপর এবার পাতা হত নরম তুলার তৈরি কারুকাজ করা জাজিম । তার উপর মসলিনের সাদা চাদর । এই চাদরের উপর মীর সাহেব আর তোষক খানার দারোগার তদারকিতে পাতা হত সূক্ষ্ম সোনার সুতার কাজ করা রেশমের আরেক চাদর , বাদশাহি দস্তরখান । এরই উপর একপাশে বসবেন বাদশাহ ,তাই সেদিকে দেয়া হয়েছে মখমলে মোড়া ঢাউস সাইজের বালিশ । খেতে খেতে বাদশাহ যদি হেলান দেন । ইতোমধ্যে ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে । খাবারের ঢুলী থেকে ফর্দ দেখে খাবার নামিয়ে দস্তরখানে রাখছে একান্ত বিশ্বস্ত খোজা প্রহরীরা আর সাথে সাথে তারা আরেকবার চেখে দেখে নিচ্ছেন সেগুলো নিরাপদ কিনা । বাদশাহের খাবার ঢালা হয় জেড পাথরের পাত্রে । সব যখন একেবারে রেডি তখন নকিব হাঁক দেয় '' ( অনেক গুণবাচক শব্দের পর ) বাদশা হা জি র । সবাই একেবারে মাটিতে লুটিয়ে পরে বাদশাহকে কুর্নিশ করে ।
বিসমল্লাহ বলে বাদশাহ খেতে বসেন , প্রত্যেকটা পদ সামনে আসছে আর মীর বাকাওল শেষ বারের মত খাবার চেখে , বাদশাহকে পরিচিত করান প্রতিটা পদের সাথে । শুনে বাদশাহর যদি মর্জি তবে তিনি ইঙ্গিতে তা দিতে বলবেন ,নাহলে বাদ ।
উল্যেখ্য যে , প্রথমেই প্রতিটা পদের থেকে বেশ কিছু অংশ বাদশার অনুমতি নিয়ে তুলে রাখা হত দরবারের জ্ঞ্যানি দরবেশ, ফকির ,সুফি, সাধুদের জন্য ।


( বাদশাহ আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজলের লিখা আকবর নামা অবলম্বনে বিধায় '' বাদশাহ '' র স্থলে বাদশাহ আকবরকেও ধরা যেতে পারে । তাছাড়া হুমায়ুন কন্যা গুলবদনের লিখায়ও মুঘল আমলের এই সব খানা খাদ্যের পরিবেশন রীতি সম্বন্দে জানা যায় । )
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২১
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×