somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ুন আহমেদের অপ্রকাশিত রচনা '' নবীজী ''

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তখন মধ্যাহ্ন ।
আকাশে গনগনে সূর্য ।
নিচের বালি তেতে আছে । ঘাসের তৈরি ভারী স্যান্ডেল ভেদ করে উত্তাপ পায়ে লাগছে ।
তাঁবুর ভিতর বের হওয়ার জন্য সময় টা ভাল না ।
আয়ুজ তাঁবু থেকে বের হয়েছে । তাকে অস্থির লাগছে ।
তার ডান হাতে চারটা খেজুর ।সে খেজুর হাত বদল করছে ।
কখনো ডান হাতে কখনো বাম হাতে ।

আয়ুজ মনের অস্থিরতা কমানোর জন্য দেবতা হাবল্ কে স্মরণ করল । হাবল কা'বা শরিফে রাখা এক দেবতা যার চেহারা মানুষের মত । একটা হাত ভেঙ্গে গিয়েছিল বলে কা'বা ঘরের রক্ষক কোরাইশ রা সেই হাত সোনা দিয়ে বানিয়ে দিয়েছে । দেবতা হাবলের কথা মনে হলেই সোনার তৈরি হাত চোখে চকমক করে ।

দেবতা হাবল কে স্মরণ করায় তার লাভ হল । মনের অস্থিরতা কিছুটা কমলো ।

সে ডাকল , শামা শামা ।
তাঁবুর ভিতর থেকে শামা বের হয়ে এলো ।

শামা আউজের একমাত্র কন্যা ।বয়স ছয় । তার মুখ গোলাকার । চুল তামাটে । মেয়েটি তার বাবাকে অসম্ভব পছন্দ করে । বাবা একবার তার নাম ধরে ডাকলেই সে ঝাঁপ দিয়ে এসে তার বাবার গায়ে পড়বে । শামার মা অনেক বকা ঝকা করেও মেয়ের এই অভ্যাস দূর করতে পারেন নি ।

আজও নিয়মের ব্যাতিক্রম হল না । শামা ঝাঁপ দিয়ে তার বাবার গায়ে এসে পড়ল । সে হাঁটতে পারছেনা । তার বাঁ পায়ে খেজুরের কাঁটা ফুটেছে । পা ফুলে আছে । রাতে সামান্য জ্বর ও এসেছে । বাবা তার এক হাত বাড়িয়ে তাকে ধরল । এক হাতে বিচিত্র ভঙ্গিতে তাকে শুন্যে ঝুলিয়ে কোলে তুলে নিল । শামা খিল খিল করে হাসছে । তার বাবা যেভাবে তাকে কোলে তুলেন অন্য কোন বাবা তা পারেন না ।
আউজ বলল ,মা খেজুর খাও ।
শামা একটি খেজুর মুখে নিল । সাধারন খেজুর এটা না । যেমন মিষ্টি স্বাদ তেমনই গন্ধ । এই খেজুরের নাম মরিয়ম খেজুর ।
আউজ মেয়েকে ঘাড়ে তুলে নিয়েছে । রওয়ানা হয়েছে উত্তর দিকে ।
শামার খুব মজা লাগছে । কাজকর্ম না থাকলে বাবা তাকে ঘাড়ে নিয়ে বেড়াতে বের হন । তবে এমন কড়া রোদে কখনো না । রোদে কষ্ট হচ্ছে মা ?
শামা বলল , না ।
আসলে তার কষ্ট হচ্ছিল । সে না বলল শুধু বাবাকে খুশি করার জন্য ।
বাবা !
হু !
আমরা কোথায় যাচ্ছি ?
তোমাকে অদ্ভুত একটা জিনিস দেখাবো ।
সেটা কি ?
আগে বললে তো মজা থাকবেনা ।
তাও ঠিক । বাবা , অদ্ভুত জিনিস টা শুধু আমি একলা দেখবো ? আমার মা দেখবেনা ?
বড়রা এই জিনিস দেখে মজা পায় না ।
আউজ মেয়েকে ঘাড় থেকে নামালো । সে সামান্য ক্লান্ত ।তার কাছে আজ শামাকে অন্য দিনের ছেয়েও ভারি লাগছে । পিতা এবং কন্যা একটি গর্তের পাশে এসে দাঁড়াল । কুয়ার মত গর্ত ,তবে তত গভীর না ।
আউজ বলল , অদ্ভুত জিনিসটা এই গর্তের ভিতর আছে । দেখো ভাল করে ।
শামা আগ্রহ এবং উত্তেজিত হয়ে দেখছে । আউজ মেয়ের পিঠে হাত রাখল । তার ইচ্ছা করছেনা মেয়েটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলতে । কিন্তু তাকে ফেলতে হবে । তাদের গোত্র বনি হাকসা আরবের অতি উচ্চ গোত্রের একটি । এই গোত্র মেয়ে শিশু রাখে না । তাদের গোত্রের মেয়েদের অন্য গোত্রের পুরুষ বিবাহ করবে ? এত অসন্মান ?
ছোট্ট শামা বলল বাবা , কিছুই তো দেখিনা ।
আউজ চোখ বন্ধ করে দেবতা হাবলের কাছে মানসিক শক্তির প্রার্থনা করে শামার পিঠে ধাক্কা দিল ।
মেয়েটি 'বাবা' 'বাবা' করে চিৎকার করছে ।
তার চিৎকারের শব্দ মাথায় ঢুকে যাচ্ছে । আউজকে দ্রুত কাজ সারতে হবে । গর্তে বালি ফেলতে হবে । দেরি করা যাবেনা । এক মুহূর্ত দেরি করা যাবেনা ।
শামা ছোট্ট হাত বাড়িয়ে ভীত গলায় বলছে , বাবা ভয় পাচ্ছি । আমি ভয় পাচ্ছি ।
আউজ পা দিয়ে বালির একটা স্তূপ ফেললো । শামা আতংকিত গলায় ডাকল , মা! মা গো !
আউজ তখন মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল , উঠে আস ।
আউজ মাথা নিচু করে তাঁবুর দিকে ফিরে চলছে । তার কাঁধে পা ঝুলিয়ে আতংকিত মুখে শামা বসে আছে ।
আউজ জানে সে মস্ত বর ভুল করেছে । গোত্রের নিয়ম ভঙ্গ করেছে । তাকে কঠিন শাস্তি পেতে হবে ।তাকে অবশ্যই গোত্র থেকে বেরিয়ে যেতে হবে ।
আজ থেকে সতেরশ বছর আগে আরব পেনিন্সুলার এটি অতি সাধারন একটি চিত্র। ---------------
------------ '' তোরা দেখে যা আমিনা মায়ের কোলে ।'
বিখ্যাত এই গানের কলি শুনলেই অতি আনন্দ ময় একটি ছবি ভেসে উঠে । মা মুগ্ধ চোখে নবজাত শিশুর মুখের দিকে তাকিয়ে আচেন,তার চোখ আনন্দে ঝলমল করছে ।
ঘটনা কি সে রকম ?
সে রকম হওয়ার কথা না । শিশুটির বাবা নেই । বাবা আব্দুল্লাহ তার সন্তানের মুখ দেখে যেতে পারেন নি । মা আমিনার হৃদয় সেই দুঃখেই কাতর থাকার কথা । আরবের শুষ্ক কঠিন মরুভুমিতে পিতৃ হীন একটি ছেলের বড় উঠার কঠিন সময়ের কথা মনে করে তার শংকিত হয়ে উঠার কথা ।
শিশুর জন্মলগ্নে মা আমিনার দুঃখ কষ্ট যে মানুষটি হঠাৎ দূর করে দেন , তিনি ছেলের দাদাজান । আব্দুল মোতালেব । তিনি ছেলেকে দু হাতে তুলে নিলেন । ছুটে গেলেন কা'বা শরিফের দিকে । কা'বার সামনে দুহাতে উপরে তুলে উচ্চ কণ্ঠে বললেন , আমি এই নবজাত শিশুর নাম রাখলাম , মোহাম্মদ !
সবাই মুখ চাওয়া চাওয়ি করল । নতুন ধরনের নাম । আরবে এই নাম রাখা হয় না । একজন বলল এই নাম কেন ?
উত্তরে মোতালেব বললেন , ---------------------------- ------------- -------------- ------------ । ---------------- , ------------ , ------------------ ।
( হাত ব্যথা হয়ে গেছে , লিঙ্ক দিচ্ছি নিজেই পড়ে নিন । )

Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×