কয়েকদিন আগে রবি ২জিবি ইন্টারনেট এক্টিভ করলাম ।
৪দিন পর নেট অফ । ১জিবি তখনো স্টিল ।
কাস্টমার কেয়ারে ফোন দিলাম,
গলায় মধু মিশিয়ে একজন কয় - বাইলা খাতুন ( নামটা মনে নাই ) বলছি বলুন কিভাবে সাহায্য করতে পারি ?
সমস্যার কথা বললাম ।
মধুকন্ঠি কয় - এ একজিবি রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে খরচ করতে হবে ।
(অথচ তারা আগে কিছুই জানায় নি । )
বললাম - প্যাকেজ টা যে নিশী কুটুম্ব দের জন্য তাতো জানান নি ।
- সরি !
- এত রাতে সিধেঁল চোর ছাড়া অন্যদের তো জাগ্রত থাকার কথা নয় । ( মধু হিহি করে হাসাতে লেগেই ব্রেক কষলো সম্ভবত পেশাদারিত্বে খাতিরে )
যাক কল শেষ করলাম ।
ডিসপ্লে দেখাচ্ছে - ইওর লাস্ট কল ডিউররেশন --, কস্ট -- , ব্যলেন্স টাকা ৩.৭৮ টাকা ।
আমার মাথায় হাত ।
আমার নাম্বার টা বিকাশ করা । গত কাল এক ভাবী নাম্বার টা নিয়েছিলো তার স্বামী জরুরী ১০০০ টাকা পাঠাবে ।
বলদ টা টাকা গুলি বিকাশ ক্যাশ ইন না করে আমার মোবাইলের ব্যালেন্সে ডুকিয়ে দিয়েছে ।
এখন সব টাকা হাওয়া ।
রবি সিম টা ৩ টুকরা করে বাংলা লিংক ফিট করলাম । চলুক , অন্তত আরেকবার দাগা খাওয়া পযর্ন্ত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




