somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতা পুত্রের গো-হাট পরিভ্রমন

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুত্রের মহা আগ্রহ , সে গো-হাট পরিদর্শন করিবেক । তাহার মাতৃ কতৃক , বৃষদিগের পদাঘাত কিংবা শিঙ্গাঘাত খাইবার ভীতি প্রদর্শনে পুত্র মোটেই বিচলিত হইল না , উপরন্তু হাস্যমুখে এমন ভঙ্গিমা করিল যেন বৃষাঘাত কোন মজার বিষয় হইবেক ।
অদ্য বুধ বার যথা সময়ে দোহে মিলে গোহাটে পদার্পন করিলাম ।
সহস্রাধিক পশুর মহাসম্মিলন দর্শন ,
পুত্রের জীবনে এই প্রথম । তার হাস্য ক্ষনে ক্ষনে আকর্ণ বিস্তৃতি লাভ করিতেছে ।
মৈনাক পর্বত সম নেপালী বৃষ দর্শন করাইলাম , হস্তিবৎ মহিষও বাদ রহিল না ।
তাহার ছাগ দর্শনের আগ্রহ লাঘবে সবে কদম সঞ্চালন করিতেছি তৎসময়ে বিপত্তিটা বাঁধিল ।

এতক্ষনে পুত্র "গরুর হাগু" হইতে নিজের পদযুগল কে সযতনে রক্ষা করিয়াছিল । এইক্ষনে অসতর্কতা বশত তাহার দক্ষিন পদ একদলা গোবিষ্ঠায় নিক্ষিপ্ত হইল ।
তাহার ভয়ার্ত চিৎকার শ্রবন করিয়া , কোন দুর্বৃত্ত ষাঁড় কতৃক আঘাতপ্রাপ্ত হইল কিনা ভাবিত হইয়া বিচলিত হইলাম ।
পরক্ষনেই চিৎকারের হেতু অনুধাবন করিয়া তাহাকে আলগাইয়া পূস্কুরিনী ঘাটে ঢন্ডায়মান করাইলাম ।
তাৎক্ষনিক সিদ্দ্বান্তে পুত্র অর্ধসহস্র মূল্যমানের পাদুকা জোড়া পুস্কুরিনীতে নিক্ষেপ করিল । এই অনাচার সংযুক্ত পাদুকা সে পদে পুনস্থাপন করিবে না ।
উত্তম রূপে পদদ্বয় ধৌত করাইবার পরবর্তিতেও , সাবানবিহীন এই ধৌত কর্ম তাহার মনপুত হইতেছিল না ।
শুধইলাম , তাহা হইলে এক কর্ম সম্পাদন করি ; তোমার পদদ্বয়ও পাদুকাবত পুস্কুরিনীতে নিক্ষেপ করিয়া দেই ?
দেখিলাম পদের প্রতি পুত্রের বড়ই মায়া , সে পদত্যাগ করিতে মোটেই আগ্রহী নহে ।
ভাবিলাম , আমাদের উজীর নাজীর গন যেইখানে , মনুষ্য বিষ্টাবৎ দুর্নিতীতে পদঙ্খলিত হইয়াও পদত্যাগে রাজী থাকেন না , সেইখানে সামান্য গো-বিষ্টায় পদার্পন করিয়া আমার পুত্রই বা কেন পদত্যাগ করিবে ?
৩৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

×