
খুব ইচ্ছা ছবি আঁকি । ইচ্ছার প্রতিফলন একদম যে ঘটানোর চেষ্টা করিনি এমন নয় । আউটফুট অতি জঘন্য ।
আঁকার পর নিজের কাছেই - আমকে বেল আর খরগোশকে পায়রা মনে হয়।
একদা এক মেয়ের ছবি আঁকলাম , নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ ! এই চীজ এত সুন্দর হইল কিভাবে ?
প্রতিভা লুকিয়ে রাখতে নেই , সাথে সাথে ফেসবুকে চালান করে দিলাম , শিল্পের সমজদার এখনো আছে । ঘণ্টা খানেকের ভিতর ৩/৪ টা লাইক পেয়ে গেলাম ।
একটা কমেন্টও । মন্তব্যকারি লিখেছে ,''বটবৃক্ষের ছবিটা সুন্দর হয়েছে । '' ভাল করে চেয়ে দেখি তার মন্তব্যে দ্বিমত করার সুযোগ নাই ।
সাথে সাথে ডিলিট ।
ন্যাড়া বেলতলায় বার বার যায় । এবারের পোস্ট সামুতে । তবে ডিলিট বাটনটা হাতে ধরাই আছে ---
১/

২/

৩/

সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



