somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেক'কে থামতে বলেন । দল গোছান । এই চলমান নৈরাজ্য এখনই বন্ধ করেন । বাসায় ফিরে স্বাভাবিক জীবন যাপনে মনোযোগ দেন।

১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশীয় রাজনীতি মানেই এখন একটা বিরাট আতঙ্ক । আমি আগেও বলেছি , আওয়ামীলীগের রাজনীতি আমি ভীষণ ভয় পায় । বিএনপির রাজনীতি আমি একদমই পছন্দ করি না । জাতীয় পার্টি একটি চরিত্রহীন রাজনৈতিক দল । জামাত আলোচনার যোগ্য নহে ।
আর আমি এও চাইনা যে , দেশীয় রাজনীতি থেকে বিএনপির রাজনীতি একেবারেই জাদুঘরে চলে যাক । কিন্তু বিএনপি এখন যে ধরনের রাজনীতি করছে তাতে মনে হচ্ছে আমি না চাইলেও বিএনপির রাজনীতি এমনিতেই জাদুঘরে স্থায়ী দখল নিয়ে নিবে !
সমস্থ সমস্যার সমাধান দুই জায়গাতে করা যায় । একটা হল, আলোচনার টেবিল । বাকিটা , রাজপথ । এখন যেহেতু দেশীয় রাজনীতিতে আলোচনা করার জন্য এখনো কোন টেবিলই তৈরি হয় নাই সেখানে আলোচনার আপাতত কোন সুযোগ নাই । সেটা আমরা সাধারণ জনগন নিজ দায়িত্বে বুঝে নিয়েছি । বাকি রইল , রাজপথ ।
রাজপথে তার পক্ষেই সমাধান যায়, যার ক্ষমতা বেশি । এখন বিএনপি যে রাজপথে সমস্যা সমাধান করতে চাচ্ছে , তারা কি মনে করছে তারা সরকারের চাইতে বেশি ক্ষমতাবান ? সরকারের চাইতে বেশি ক্ষমতাবান হল জনগন । জনগন কি বিএনপির এই রাজপথের আন্দোলনের সাথে সম্পৃক্ত ? আমার সোজা মাটা উত্তর । একেবারেই না । জনগন কখনোই পেট্রোল বোমা নিয়ে আন্দোলন করে না । জনগন কখনোই গাড়িতে আগুন দিয়ে আন্দোলন করে না । জনগনের আন্দোলন একেবারেই শান্তিপ্রিয় । তারা শান্তিপ্রিয় আন্দোলন দিয়ে সরকারকে বাধ্য করে , তাদের দাবী মেনে নিতে । কিন্তু এখন বিএনপি ভাড়াটে নিয়ে রাজপথে আছে । বিএনপি নেত্রীর এটা বুঝতে আর কত দেরি লাগবে ? বিএনপি নেত্রীর তারেক যে ভুল পথে হাঁটছে সেটা এখনো বোঝা হয়ে উঠেনি এই সমীকরণ বুঝাতো বেশ দুস্কর হবে বলে মনে হচ্ছে !
বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে, তারা আন্দোলনের নামে এই নৈরাজ্য না চালিয়ে দলীয় শক্তি সঞ্চারে যেন মনযোগী হয় । রাজপথ কখনোই বুইরা রাজনীতিবিদ দিয়ে দখলে রাখা যায় না । রাজপথ দেখলে রাখতে হয় ছাত্র আর যুবক দিয়ে । তাই বিএনপি নেত্রী ছাত্রদল ও যুবদলকে গোছানোর প্রতি মনযোগী হলে এই নৈরাজ্য চালানোর থেকে হাজার গুণ ভালো হবে ।
বাঙলাদেশে কয়টা কলেজ ছাত্রদলের নিয়ন্ত্রণে ? বাঙলাদেশের কোন জেলায় যুবদল সুসংগঠিত? বিএনপি নেত্রীর মাথা কি এতোটাই মোটা যে এই সহজ রাজনৈতিক সমীকরণ গুলো তার মাথায় ঢুকে না !
বিএনপি নেত্রী, তারেক'কে থামতে বলেন । দল গোছান । এই চলমান নৈরাজ্য এখনই বন্ধ করেন । বাসায় ফিরে স্বাভাবিক জীবন যাপনে মনোযোগ দেন। তারপর না হয় আন্দোলনের কথা ভাবা যাবে । আর সেই আন্দোলন হবে সত্যিকার অর্থে একেবারেই জনগনের আন্দোলন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×