somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুলি করো আমাদের বুকে, সন্তানদের নয় – এ সহিংসতা জাতির পঙ্গুত্ব অনিবার্য করবে :

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূত্র : অনেক জেলায় কমবেশি নিরাপরাধ ব্যক্তিদেরকে গুলির ঘটনাসহ গত কালকে বিরোধী দলের একজন প্রাত্তন মন্ত্রীকে গুলি করা এবং ততপরবর্তীতে 14 দলের সভায় জাসদের সভাপতি জনাব মাঈনুদ্দিন খান বাদল বলেছেন – সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে বুকে গুলি করবে! অবাক পৃথিবী সাথে গুণে ধরা মানুষের বিবেক!

বিরোধী জোটের ডাকা অবরোধের মধ্যে একটি হৃদয়স্পর্শী ব্যতিক্রমী ছবি বিভিন্ন দৈনিকে ছাপা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে বিরোধী জোটের কর্মসুচী চলাকালে শতাধিক বয়োবৃদ্ধ বাবা প্ল্যাকার্ড উঁচিয়ে বলছেন, “গুলি বন্ধ করো, আর যদি গুলি করতেই হয় সন্তানদের নয়, আমাদের বুকে করো”। গত কয়েক বছরের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকারবিরোধী আন্দোলনে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে সন্তানহারা শত শত বাবা রয়েছেন, যাদেরকে সন্তানের লাশ বহনের দুর্বহ বেদনা শুধু বয়ে বেড়াতে হচ্ছে তাই নয়, একই সাথে উপার্জনকারী সন্তানের অকাল বিদায়ে সংসারে নেমে এসেছে অসহনীয় কষ্ট। অনেকের সন্তানকে বাড়ি থেকে ধরে এনে ঠান্ডামাথায় হতে-পায়ে গুলি করে পঙ্গু করে দেয়া হয়েছে। মুরাদনগরের বয়োবৃদ্ধদের এ ধরনের অভিজ্ঞতার কারণেই হয়তো তারা সরকারের কাছে আকুতি জানাচ্ছেন সন্তানদের বুকে গুলি না করে তাদের বুকে গুলি করতে। তাদের এই আকুতি সন্তান হারানো বা ছেলেকে পঙ্গু করে দেয়ার সেই কষ্ট স্মরণ করিয়ে দেবে সাতক্ষীরা যশোর ঝিনাইদহ গাইবান্ধা চাঁপাইনবাবগঞ্জ মিরসরাই-সীতাকুন্ড সাতকানিয়া বা কক্সবাজারের শোকাহত অসহায় বাবা-মায়েদের।

সাড়ে চার দশক আগে যারা বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন তারা সাম্য, ন্যায়বিচার ও শোষণমুক্ত একটি সমাজ চেয়েছিলেন, যেটি তারা স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেক করে দিয়েছিলেন। কিন্তু আজ স্বাধীনতার চেতনার নামেই একধরণের হানাহানি ও ঘৃণার পরিবেশ সৃষ্টি করা হয়েচে সারা দেশে। বিভক্তি ও বিভাজন সৃষ্টি করা হয়েছে ঘরে ঘরে। এখন যা হচ্ছে তেমন কিছু হয়তো স্বাধীনতার স্বপ্নপুরুষেরা কল্পনাই করেননি। তারা চাননি রাজনৈতিক ভিন্ন মতের জন্য একে অন্যের বুক বিদীর্ণ করবে। বাংলাদেশে সত্যিকার গণতান্ত্রিক ও হিংসা-বিদ্ধেষমুক্ত ন্যায়বিচারের সমাজ প্রতিষ্ঠা করতে হলে অসহিষ্ণুতা আর যেকোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় থাকা বা যাওয়ার মানসিকতার অবসান ঘটাতে হবে। স্বাভাবিক জীবনের গ্যারান্টি যে দেশ বা সমাজে থাকবে না সেটাকে কোনোভাবেই কাঙ্খিত সমাজ হিসেবে ভাবা যায় না। অথচো আজ বাংলাদেশের পরিচয় হয়ে দাঁড়িয়েছে যখন-তখন গুলি, গুম, অপহরণ আর রাজনৈতিক প্রতিপক্ষ হত্যার জনপদে। এ পরিচিতি থেকে উত্তরণ ঘটাতে না পারলে আমাদের এ প্রিয় দেশটি একটি ব্যর্থ দেশ বা সমাজে পরিণত হবে।

আমরা মনে করি, বাংলাদেশকে তার জম্মকালীন স্বপ্নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে খুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা বন্ধ এবং ধর্ষনের মতো জগন্য কর্মগুলো থেকে জনপদকে পরিছন্ন রাখতে হবে। জনসম্মতিতে ক্ষমতার পালাবদলের প্রক্রিয়াকে আবার ফিরিয়ে আনার মাধ্যমে প্রতিকার করা যাবে এসব ঘটনার। এ ব্যাপারে সরকার বা বিরোধী দল যার যতটুকু দায়িত্ব সেটি অবশ্যই পালন করতে হবে। তা না হলে মধ্যপ্রাচ্যে যে হানাহানি ও সঙ্ঘাতের সর্বনাশা অবস্থা এখন চলেছে, সেটা যে আমাদের এই জনপদে অনিবার্য হয়ে দেখা দেবে, তা অনেকটা নিশ্চিত করেই বলা যায়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×