কম্পিউটারে সংরক্ষিত সব তথ্য ও ছবি নাকি একদিন হারিয়ে যাবে! কারণ এখনকার হার্ডওয়্যার ও সফটওয়্যার একদিন অচল বা লুপ্ত হয়ে যাবে! সম্প্রতি এই আশঙ্কার কথা জানালেন আধুনিক ইন্টারনেটের জনক ভিন্ট সার্ফ। যিনি বর্তমানে গুগলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন। তিনি আরো বলেছেন, মানুষ ডিজিটাল অন্ধকারের যুগে যাত্রা শুরু করেছে! যেখানে ভবিষ্যৎ প্রজম্ম বর্তমান একুশের ইতিহাস সম্পর্কে খুব কম জানতে পারবে। 21শতকের ঘটে যাওয়া কর্মগুলোর খুব বেশি ইতিহাস তাদের কাছে পৌঁছাবে না।
তার মতে প্রযুক্তির ব্যবহারের কারণে ভবিষ্যতে ইতিহাসের পাতায় আমাদের কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবেনা! কারণ লিখিত রেকর্ড না থাকায় রোমানদের সম্পর্কে বর্তমান প্রজম্ম খুব বেশি ইতিহাস জানতে পারেনি। সেভাবেই আমরাও একদিন অন্ধকার যুগে হারিয়ে যাবো। যদি তা সত্যি হয়; তবে তার থেকে মুক্তি পাওয়ার জন্য সার্ফের পরামর্শ অনুযায়ী, আমরা যেনো গুরুত্বপূর্ণ সব তথ্যের প্রকৃত পান্ডুলিপি সংরক্ষণ করে রাখি। যাতে করে তা ভবিষ্যতের প্রজম্মরা পর্যন্ত টিকে থাকতে পারে। বর্তমান যুগের ইতিহাস ভবিষ্যৎ প্রজম্মের জন্য সুরক্ষিত রাখতে ‘ডিজিটাল ভেলাম’ নামে একটি পদ্ধতির কথাও জানিয়েছেন মিঃ সার্ফ। সার্ফ আরো বলেছেন, ‘ডিজিটাল ভেলাম’ ধারণাটি নিয়ে এখন কাজ চলছে। এই পদ্ধতিতে ডকুমেন্ট এর পাশাপাশি ডিজিটাল ফাইল খোলা, সংরক্ষণ করার একটি দিকনির্দেশনা থাকবে। ডিজিটাল ফাইল খোলার সম্ভাব্য সব স্ন্যাপশট এখানে রাখা হবে। যাতে ভবিষ্যতে বিজ্ঞানীরা এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো ফাইল আবার যুগোপযোগী করে তৈরি করতে পারেন।
একটি ইন্টারনেট বিজ্ঞপ্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


