somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাঃ জাকির নায়েক থেকে উদ্ধৃত করা হলো-এবং মিডিয়াসহ ওলামালীগের কাছে প্রশ্ন থাকলো!

১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। হিটলার, একজন অমুসলিম, ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলো। মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান সন্ত্রাসী!

২। জোসেফ স্ট্যালিন, একজন অমুসলিম, সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং ১৪.৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুঁকে ধুঁকে মারা গেছে । মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান সন্ত্রাসী!

৩। মাও সে তুং একজন অমুসলিম, ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে। মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ সন্ত্রাসী!

৪ । মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ হত্যা করেছে। সে কি মুসলিম ছিল? অন্ধ মিডিয়া একবারো বলে নাই খৃষ্টান সন্ত্রাসী!

৫ । অশোকা (কালিঙ্গা বেটল) ১লক্ষ মানুষ হত্যা করেছে! মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু সন্ত্রাসী!

৬ । আর জজ বুশ ইরাকে, আফগানিস্থানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে! মিডিয়া তো বলে নাই, খৃষ্টান সন্ত্রাসী!

৭ । এখনো মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষন, লুটপাট, উচ্ছেদ করছে! তবুও কোনো মিডিয়া বলে না বৌদ্ধরা সন্ত্রাসী ! ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গনহত্যা করেছে অমুসলিমরা। আর এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে ! অথচ এদের দ্বারাই মানবতা লুন্ঠিত !

এবার আসুন একটু হিসাব মিলাই------

ক। যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?

খ। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?

গ। যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?

ঘ। যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কি মুসলিম ছিল ?

ঙ। যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য, উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড- ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?

চ। যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল । যাদের ৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃত দেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম ছিল?

=> উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলমানরা কখনো জড়িত ছিল না।

তাই মিডিয়াকেই বলছি-
আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা সঠিকভাবে করতে হবে। যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয় অপরাধ! আর যখন কোন মুসলিম একই খারাপ কাজ করে, তখন এটাকে বলা হয় ইসলামী জঙ্গীবাদ। তথ্যপ্রমান ছাড়া হুটহাট করে কিছু কুলাঙ্গার মুসলিম নামধারী ব্যাক্তিকে দিয়ে পুরো মুসলিম সমাজকে হেয় না করারও অনুরোধ করছি।

সবচেয়ে অবাক হয়েছি- (ওলামালীগ প্রসঙ্গ)! ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম ওলামালীগ কর্তৃকপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের নিকট পিচ টিভি বন্ধের আহবান জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন। মিডিয়ার মাধ্যমে তা জানতে পেরে দুঃখিত হয়েছি! এখন তাদের কাছে প্রশ্ন রাখছি-ডাঃ জাকির নায়েক ‘কুরআন এবং হাদিস’ নিয়ে যেসব কথা বলেন কিংবা বলেছেন, সত্যিকার অর্থে আপনাদের জ্ঞানের বহর তার সমতুল্য কিনা একবার যাচাই করে আসুন না। ওপেন কনফারেন্স করে জিতে আসুন এবং পিস টিভি বন্ধের ব্যাপারে প্রশ্ন রাখুন। তাহলেই সাধারণ জ্ঞানপাপী হিসেবে না হয় মেনে নেবো। প্রমান করে আসুন, আপনিই কিংবা আপনারাই সঠিক, আর ডাঃ জাকির নায়েক কিংবা পিচটিভি ভুল!

নিশ্চয় আপনারা আমার চেয়েও বেশি জানেন, এবং এটাও জানেন যে, হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ) এর জমানায়ও বনুকোরাইজা বংশের নামধারী মুসলিম ছিলো। তাদেরও ঠিক একই কর্ম ছিলো বলে আমার এখন পর্যন্ত বিশ্বাস। আশা করছি আপনারা ডাঃ জাকির নায়েক কে ভুল প্রমান করে আমার কিংবা আমার মত অন্য ভক্তদেরও এমন বিশ্বাস আপনারা ভেঙ্গে দিবেন। এবং আপনাদের দেখানো কিংবা বলা ‘কোরআন আর হাদিস’ যথোপযুক্ত পথ অনুসরণ করার কথা বলবেন।

ওলামালীগকেই বলছি, আর যদি ডাঃ জাকিরের সাথে আপনাদের জ্ঞানের বহরে না কুলায় (‘কুরআন আর হাদিস’ দিয়ে উদ্ধৃত যুক্তির মাধ্যমে তর্ক) তবে এমন কথাবার্তা থেকে বিরত থাকাই প্রকৃত মুসলিমদের কাজ বলেই ধারণা করছি। নিশ্চয় আপনি কিংবা আপনারা বনুকোরাইজা বংশের অনুগত কিংবা অনুসারী নন। ধন্যবাদ।

আরো বিস্তারিত পাবেন : পিস টেলিভিশন বন্ধের দাবি ওলামাদের
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×