somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-নারায়নগঞ্জ সিটি নির্বাচন : আমার ভাবনা এবং পরবর্তী ঘটনা-

২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সদ্য নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচন হলো এবং সেখানে এক প্রকার ঝামেলা বিহীন নির্বাচন হয়েছে বলেই আমরা বিশ্বাস করেছি। সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন দেখে খুশিও হয়েছি কারণ এটা ওনার প্রাপ্য। গত দুই সেশনে ক্ষমতায় থেকেও তেমন কোনো অনৈতিক কর্ম-কান্ডে নিজেকে বিলিয়ে দেননি কিংবা জড়িত হননি। এমনকি নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ হত্যা মামলাতেও অনেক সহযোগিতা করেছেন প্রশাসনকে এবং সেখানেও দলীয় কাউকে ছাড় দিয়ে কখনো সভা-সমাবেশ কিংবা গোপন বৈঠক পর্যন্ত করেননি। বরং নিজ দলের অন্যদের সাথেও বিবাধে জড়িয়েছেন ন্যায় বিচার অাধায়ের স্বার্থে। সর্বোপরি তিনি এক এবং অনন্য। দেশের রাজনীতিতে ঠিক এমন লোকেরই দরকার। যারা প্রতিনিয়ত ন্যায় কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলে নির্ধিদ্বায় স্বীকার করে নিতে পারেন। এটা আমরা দেখেছি তিনি যখন দলীয়ভাবে নৌকা প্রতীকে নমিনেশন পেয়েছিলেন ঠিক তখন তাঁর দলের অন্যরা তাঁর পক্ষ সমর্থন পর্যন্ত করেন নি এমনকি তার নাম পর্যন্ত কেন্দ্রে পাঠান নি।

হয়তো অন্যরা ভেবেছিলেন উনার মতো (সেলিনা হায়াত আইভী) লোক দলে থাকলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। নেত্রী হয়তো অনেকের চেয়ে বেশী বিচক্ষণ বলে তিনি ভালো আর মন্দের তফাৎ বুঝে সেলিনা হায়াত আইভীকে দলীয়ভাবে নমিনেশন দিয়েছিলেন। এবং সেলিনা হায়াত আইভীও তাঁর যথাযথ সম্মান রাখতে পেরেছেন।



এখানে, সেলিনা হায়াত আইভী’র ব্যাপারে তেমন কোনো অভিযোগ সাধারণ জনগণ হয়ে করছি না, কারণ তিনি যথেষ্ট সৎ, মেধাবী এবং যোগ্য একজন রাজনৈতিক ব্যক্তি। যিনি প্রতিনিয়ত নিজ দলের লোকের সাথেও কখনো আপোষ করেননি বরং বারবার তাঁকে নিজ দলের লোকের সাথে বিরোধে জড়াতে হয়েছে এমন কি শুনতে হয়েছে অনেক বিতর্কিত কথা। যাই হোক, দলের স্বার্থ দেখা/দলের হয়ে জোর খাটানো কিংবা পক্ষপাতিত্ব করে অন্যের চাওয়া-পাওয়াকে ভুলুন্ঠিত করা কখনো এক হতে পারেন না। গণতন্ত্র বলতে আমরা সাধারণ যা বুঝি তা হচ্ছে- যেখানে সব দলের লোকেদের জন্য থাকবে সমান সুবিধা। এখানেও আমরা ভোট পরবর্তীতে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং দেখেছি ভোটের দিন এবং তার পূর্বে কিভাবে এক তরফা ভোট দলীয় ভাবে ব্যালট পেপারে মারা হয়েছিলো। যেখানে একজন নারী ভোটার ৫০০ অধিক ভোট দিয়েছেন। আমরা দেখেছি জনাব শামীম ওসমান সাহেব নৌকায় ভোট প্রদান করে তা বাহিরে এনে সাংবাদিকদের দেখাচ্ছেন। যা বাহিরে আনা কিংবা কাউকে দেখিয়ে প্রলুদ্ধ করা কখনো সম্ভব হওয়ার কথা না কিন্তু সেটাই হয়েছে বা করেছে।

মোদ্দাকথা হচ্ছে, সহনশীল আচরণের মধ্যেও আমরা ঘাতকব্যাধী আচরণ দেখলাম যা গণতন্ত্রের জন্য কখনো সুখকর হতে পারেনা। একজন ভালো রাজনৈতিকের চরিত্রেও কালিমা লেপন করা হলো এর মাধ্যমে।

আরো জানতে দেখতে পারেন : ০১। লাইভ ভোটের হালচাল
০২। লাইভ ভোটের হালচাল

আমরা সব সময় সত্যের পক্ষে কখনো অন্যায়কে সমর্থন করি না করবো না।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×