somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুপম হাছান
“আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু আপনার কথা বলার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে জীবনও উৎসর্গ করতে পারি”

-আমার পছন্দ ভুঁইফোড় লীগ!- ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত পরশুদিন দৈনিক “বাংলাদেশ প্রতিদিন” পত্রিকায় দেখলাম হেডিংটা ছিলো - ঘরে ঘরে ভুঁইফোড় লীগ! যার একাংশে মার্ক করে লিখা ছিলো “আল্লাহওয়ালা লীগ” “বঙ্গবন্ধু পরিবারলীগ” এবং “মিডিয়া লীগ”! আশ্চর্য হওয়ার মতো ব্যাপার হচ্ছে- গত তিন বছরে সরকার দলের নেতৃবৃন্দের প্রশ্রয়ে যে পরিমাণ দলকানা মতাদর্শে অনুগতকামী সহযোগী সংগঠন সৃষ্টি হয়েছে, অতীতে এমন অনুগত সংগঠন আর কখনো সৃষ্টি হতে দেখা যায় নি। যদিও আওয়ামীলীগের গঠনতন্ত্রে স্বীকৃত সাতটি সহযোগী এবং দুইটি ভ্রাতৃপ্রতিম সংগঠন এর অনুমোদন রয়েছে। এর বাইরে দলে আর কোনো সহযোগী কিংবা ভ্রাতৃ্প্রতিম সংগঠন নেই। আওয়ামীলীগের ৬৮ বছরের ইতিহাস হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনেও নেতৃত্ত্ব দিয়ে আসা একটি দল।

বাংলাদেশ আওয়ামীলীগ ২০০৯ সালে ক্ষমতাসীন হওয়ার পর একটি মহল তাদের নিজের চিন্তা-ভাবনার কুৎসিত শক্তি প্রয়োগের মাধ্যমে অবৈধ সকল সুযোগ-সুবিধা হাসিলের স্বার্থে দলকে ব্যবহার করে গেছে এবং এখনো যাচ্ছে! এদের কাজই হচ্ছে, দলের কি হচ্ছে হোক; আমার পুরোটা যেনো হয় দুধে-ভাতে! আর এসব কাজের প্রত্যেক্ষ এবং পরোক্ষ সহযোগিতা করছেন ঠিক সরকার দলেরই প্রভাবশালী নেতা-নেত্রীরা। যার ফলশ্রুতিতে, অপকর্মকারী ব্যাক্তিরা খুব সহজেই অন্যায় কাজ করতে উৎসাহ পান। যেটা আমরা নারায়নগঞ্জের সাত (৭) খুন ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই। রাজনৈতিক ব্যাক্তিরাই এক সময় তাদের প্রশ্রয়দাতা এবং সকল কাজের যোগানদাতা ছিলেন বলেই তারা প্রত্যেক্ষ এবং পরোক্ষভাবে সমাজে অন্যায় কাজ করে যেতে পেরেছিলেন।

আমরা আশা করবো, এইসব ভুঁইফোড় নাম স্বর্বর্শ নামধারী ব্যাক্তিদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি দাঁড় করানো হোক। কারণ এতে করে দলের সুনাম ক্ষুন্ন হয়। এদের দেয়া সাইনবোর্ড ব্যবহার করে সমাজে অন্যায় কাজ চালাবে আর তার দ্বায়ভার পড়ে স্বয়ং কেন্দ্রীয় দলের উপর। এখন যেভাবে, রাজধানীর আনাছে-কানাছে সরকার দলের সহযোগী সংগঠন নাম দিয়ে ব্যাঙ্গের ছাতার মতো পাতি নেতাদের রঙ্গিন ফেস্টুন ছোখে পড়ছে, তাতে করে খুব অল্প সময়ে মূল দলের অস্তিস্ত সংকট শুরু হতে পারে। হারিয়ে যেতে পারে আওয়ামীলীগের ৬৮ বছরের কঠিন পরিশ্রমে অর্জন করা ইতিহাস, এইসব ভুঁইফোড় নামধারী ব্যাক্তিদের সাইনবোর্ডের ছায়াতলে! তার সাথে সাথে এইসব নামধারী সংগঠনগুলো দিন কে দিন আরো বেশি উসৃঙ্খল হয়ে উঠবে এবং পেয়ে যাবে ঠিকানাযুক্ত নামধারী প্রতিষ্ঠানও। আমি ভাবছি এখন না জানি কেউ “ভুঁইফোড় লীগ” টাও সহযোগী সংগঠন হিসেবে পছন্দ করে নিয়ে নেয় কিনা!

আগামী দিন হয়তো সেই সাইন বোর্ডটিও চোখে পড়বে! এখন শুধু অপেক্ষা সরকার দল সেটা বন্ধ করতে পারেন কি না!?
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×