somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা আমি দুঃখিত। মা দিবসটা কি জিনিস?

১০ ই মে, ২০০৯ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতগুলা দিবস আছে এর মইধ্যে মা দিবস বাবা দিবস আমার কাছে স্পেশালী জঘন্য লাগে । আজাইরা কাহিনী যতসব। গাইল দিবেন দ্যান। সমেস্যা নাই যা কওয়ার কমুই।

যেই মা হওয়ার পর থেকে আমার জন্যে কষ্ট করে আমাকে বড় করছে। আদর দিয়ে ভরে তুলেছে । সাধ্য মত আমার সব সাধ পূরন করেছে তাঁর জন্যে এই একদিনই কি আমাদের ভালোবাসা??? কিছু মানুষ আছে মা বাবার খবর নেয় না সারা বছর মা দিবসে ২ টাকার একটা গিফট কিনে দিয়ে মনে করে বিশ্ব উদ্ধার করে ফেলেছে তাদের জন্যে হয়ত এ দিবস ঠিক আছে। কিন্তু আসলে লাভ কি? সারা বছর যে মাকে কষ্ট দিলো তার বিনিময় কি একটা উপহার? কষ্ট করে জন্মের পর থেকে যেই মা লালন পালন করে তাঁর জন্যে বছরে একটা দিন? ধিক।

আমি মা দিবস পালন করি না। কখনো করব বলেও মনে হয় না। আমার কাছে প্রতিটা দিনই মা দিবস বাবা দিবস। প্রতিটা দিনই চেষ্টা করি মার জন্যে কিছু করতে। বাবার জন্যে কিছু করতে। পারি না। কোন সন্তানই পারে না। কারন মা বাবা যা করে আমাদের জন্যে তার বিনিময়ে যত যাই করি তা খুবই অকিঞ্চিত । সাগরে কয়েক বালতি পানি দিলেই কি সাগরের জন্যে কিছু করা হয়ে যায়?

আমার বন্ধুরা সবাই আজকে কি কি জানি কিনল। মাকে দিবে । ব্যাতিক্রম আমি আর জামি। জামির আম্মা মারা গেছেন ওর বয়েস যখন আড়াই তখন । তাই ওরটা কেউ এতোটা কেয়ার করেনি । কিন্তু আমার দিকে ক্যামন জানি বাকা চোখে তাকালো সবাই। কিরে আন্টির জন্যে কিছু কিনিস নি? বললাম নাহ একদিন মাকে গিফট দিব আর সারা বছর কষ্ট এতো ভালো ছেলে এখনো হয়ে উঠিনি। মাকে আমি এখনো সারা বছর কষ্ট দিতেই অভ্যস্ত।

আরো হাস্যকর ব্যাপার হচ্ছে অনেকেই আছেন ধর্ম নিয়ে চিল্লান। বাপরে বাপ। খুবই ভালো। আমি চিল্লাই না । কেনো সেটা আমার ব্যাক্তিগত ব্যাপার। হয়ত আমি অবিশ্বাসী হয়ত বা আমি এতোটাই বিশ্বাসী যে কিছুই আসে যায় না কে কি বলছে। যেটা বলছিলাম এমন অনেক ধর্মপ্রান মানুষ দেখেছি যারা নিজের মা বাবাকে কষ্ট দিচ্ছে। অথচ যেখানে নবী (সাঃ)-কে জিজ্ঞেসের পর বলেছেন " আল্লাহর পর কাউকে সিজদা করতে বলা হলে নিজের মাকে সিজদা করতে বলা হত।" আচ্ছা তারা কি এই কথাটাও জানে না? জানে না যে কোরানে বলা হয়েছে " যে নিজের মা বাবা, রমযান জীবনে পেয়েও নিজের বেহেসত নিশ্চিত করতে পারল না তার মত হতভাগা হয় না । " আজব ধর্মযোদ্ধারাই ধর্মে বলা কথা ভুলে যান।

সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসা। কিভাবে সম্ভব এটা । বছরে একদিন গিয়ে নাচতে নাচতে মা দিবসের উপহার ও শুভেচ্ছা। বাবা দিবসের উপহার ও শুভেচ্ছা।

নাহ আসলে এরাই ভালো মানুষ। আমি শালা খারাপ। মারে কোন উপহার দেই না। কষ্ট দেই। যন্ত্রনা দেই খালি । রাত ১১টা পর্যন্ত বসিয়ে রাখি ক্ষুধার্ত অবস্থায়। কোনদিন হাত খরচের টাকা কম দিলে চিল্লা চিল্লি করে বাড়ী মাথায় তুলি।

মাগো আমি বড় খারাপ তোমাকে কোন উপহার দেই না। সব সুসন্তানের মত দাত কেলিয়ে মা দিবসের শুভেচ্ছা জানাই না।এখনো আমি বড় হইনি প্রতিদিন সকালে তোমার গলা না ধরলে আমার এখনো ভালো লাগে না। বাইরে থেকে খেয়ে এসে তোমাকে বলি না আমি তো খেয়ে আসছি তুমি খাওনি কেন? জানি তোমার কষ্ট হয় এতো রাত পর্যন্ত না খেয়ে থাকি দেখে। কি করবো মা তোমার সাথে বসে খেলে তুমি যে নিজে খাইয়ে শান্তি পাও সেটা যে ভুলতে পারি না। বাইরে বন্ধুদের সাথে তেমন থাকি না তুমি মনে কর আমি বদলে গেছি। আমার পরিবর্তনে তোমার কষ্ট হয় জানি। কিন্তু কি করব? তোমার বোমা হামলায় আহত হয়ে হাসপাতালে থাকার সময়টা যে ভুলতে পারি না, দূরে থাকতে পারি না বড় দুঃশ্চিন্তা হয় । জানি তুমি নিজেও দুঃশ্চিন্তা কর ছেলেটা ভালো আছে তো? এতো কিছু মাথায় থাকলে কি আর তোমাকে কষ্ট দেই? থাকে না। মাথায় ইবলিশ শয়তানটা খালি কিলবিল করে। আর তোমাকে খালি কষ্ট দেই। যেদিন তোমাকে আর কষ্ট দিবো না, যেদিন তোমার থেকে দূরে থাকতে পারব, যেদিন শুধু মাত্র বছরে একটা দিন হবে তোমার সেদিন তোমায় মা দিবসের শুভেচ্ছা জানাবো। তার আগ পর্যন্ত না হয় অজানাই থাকুক মা দিবস কি।
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×