somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনন্দবাজারের অযাচিত দাদাগিরি, নাকি অন্য কিছু?

০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনন্দবাজার অনেক নাম ডাকওয়ালা প্রাচীন বাংলা দৈনিক। নাম ডাক যেমন আনন্দবাজারের ঠিক তেমনি এর লিখিয়েদেরও, সন্দেহ নেই। বাঘা বাঘা সব সাংবাদিক-কলামিষ্টরা আনন্দবাজারে ভরপুর। যারা আনন্দবাজারের লেখক- যদিও প্রিন্টেড ভার্সনটি এখন দখল করেছে 'ঘটকা আনন্দবাজার'; অর্থাৎ "পাত্রচাই" আর "পাত্রী কই" জাতীয় বিজ্ঞাপন; তার মধ্যে যে দু'এক কলম লেখা ফ্রন্ট পেজে থাকে - তা পড়তে আমার বিশেষ ভালো লাগে।



ভালোলাগার আরো কারণ আছে, যেমন: 'আনন্দবাজার পড়তে হয় নইলে পিছিয়ে পরতে হয়'- তাই। আর যাই হোক- এই বয়স অবধি অনেক পিছিয়ে পরেছি! এবার আর না! এখন এই আনন্দবাজার পড়ে পড়ে উপসক অর্থাৎ পাত্র কিংবা পাত্রী উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা, নিবিহচ অর্থাৎ নিসন্তান বিধবা হলেও চলবে কিংবা অসবর্ণে আপত্তি নেই জাতীয় শব্দগুলো বাংলা ভাষার আনন্দবাজারী অলংকরণ- এগুলো না পড়লে কি এগিয়ে যাওয়া যায়! তাই পড়ছি; নিয়মিত পড়ছি, নিয়মিত মানে একেবারে নিয়মিত- অর্থাৎ অন্তত যখন খেলাটেলা- বিশেষকরে বাংলাদেশ সংশ্লিষ্ট কোনো খেলা চলে; আর ক্রিকেট হলে তো কোনো কথাই নেই, তখন ওদের কাভারেজগুলো দেখার আগ্রহ দমিয়ে রাখতে পারি না- তাই আমি আনন্দবাজার পড়ি।

আজ দেখলাম - সাংবাদিক গৌতম ভট্টাচার্য বাবু একখানা কলাম লিখেছেন; শিরোনাম দিয়েছেন ভারতের জ্বালানি ভরার মাঠে ​​অসম্ভবের স্বপ্নে বিভোর বাংলাদেশ​"​ বুঝতে বাকি রইলো না আগামী কাল অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার T20-এশিয়াকাপ ফাইনালের ফলাফল সম্পর্কেই তার ইঙ্গিত।

বাংলাদেশের মাটিতে ভারত নিজের দেশের তুলনায় কম কিছু ফেবারিট নয়- সে সকলেই জানি। জানি বাংলাদেশ তাদের কাছে অনেকটা ঘরের মাঠের মতই! এখানে তাদের জয়ের পরিসংখ্যান ঘরের মাঠে জয়ের পরিসংখ্যান থেকে খুব একটা অনুর্বর নয়। তবুও একটা কথা থেকে যায়; বলা হয়-জানিনা কতটুকু সত্যি, তবে প্রায়ই তাদের মতো ক্রিকেট বোদ্ধাদের মুখে শুনি "ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা- যেখানে খেলা ​শেষ হওয়ার আগে ​জয় পরাজয় ​পূর্বাভাস শুধু নির্বোধেরাই করে থাকে" ​ তা - এই যদি হয় বাস্তবতা, তা গৌতম বাবু তার লেখার শিরোনামটি এতো নিশ্চয়তা দিয়ে ​"অসম্ভবের স্বপ্নে বিভোর বাংলাদেশ​" কথাটি বললেন কি করে?
খুব জানতে ইচ্ছে করে?​

জানতে ইচ্ছে করে এটা কি আইসিসি বহিস্কৃত তার স্বদেশী​ শ্রীনি'র মতই বাংলাদেশকে ​- ​বাংলাদেশের ক্রিকেটের সামর্থ্যকে অবদমন করার প্রয়াস ​নাকি ​খাদের কিনারে থাকা ভারতীয় শিবিরকে চাঙ্গা করার কৌশল? নাকি এটা এই আনন্দবাজারীদের অযাচিত দাদাগিরির-ই প্রকারান্তর? না আবার ভেতরে ভেতরে কোনো আলিমদার কান্ড তৈরী করে রেখেছেন? সত্যি টা কী বলবেন?

পরিশেষে বলতে হয় ভদ্কাচাজ্যি বাবু -একটা পরামর্শ দেই, অত দৃঢ়তা নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী না হাওয়াই ভালো! কারণ এহেন দাদাগিরির দিন এখন আর নেই, দেখছেন না এখন দিন কেমন পাল্টে গেছে!

মনে রাখবেন- আগে আপনারা আমাদের নিয়মিত হারাতেন- সে ঠিক কথা, কিন্তু এখন! ঐ যে বললাম দিন পাল্টেছে; আর এখন আমরা আপনাদের নিয়মিতই হারাই।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×