somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি চিঠি

১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাপক,
মাননীয় অবশিষ্ট শ্যামল কান্তি ভক্তগণ
সারা বাংলাদেশ

বিষয়: ভেবে দেখার আবেদন

মহাশয়,
যথাযোগ্য মর্যাদা পূর্বক অধীনের বিনীত নিবেদন যে, এই তো সেদিনের কথা; একটা সময় ছিল এই দেশে শিক্ষার মত মানুষ গড়ার মহান পেশায় ৭০/৮০ শতাংশ শিক্ষক ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের; তারা আপন সন্তানের দরদ দিয়ে পরের সন্তানকে আদর্শ আর নৈতিকতা শিখাতেন; শিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে শ্রম দিতেন।



ব্যাপারটা তখন এমন ছিলো যে শিক্ষকতা পেশা- সে তো হিন্দুদের জন্য! আর হিন্দুগুলোও তখন মনে করতো - বেতন-পাতি কিছু পাই বা না-পাই; যাই, সম্মানের একটা চাকরি, শুরু করি না কেন? কত লোকের কত ছেলে মানুষ হবে- গর্বে বুকটা ভরে যাবে; সারা জীবন উচু-নিচু, ধনী-গরীব সবার কাছে কত সম্মান পাবে!

সংখ্যাগুরু সম্প্রদায়ের কাছে বিষয়টা এমন ছিলো- যে, শিক্ষকতা- 'বাই ডিফল্ট' এই অচ্ছুত আর বিনা মাইনের ব্যাগার খাঁটা পেশাটা দাশমরা আর নিরাগী হিন্দুদের জন্য; ওখানে বুদ্ধিমান লোকেরা কেন যাব? তখন শুধুমাত্র ধর্মীয় শিক্ষক ছিলেন সংখ্যাগুরু সম্প্রদায়ের; তাও তিনি শিক্ষকতার পাশে হয় কাছের বাজারে ডিসপেন্সারি দিয়ে বসতেন- অর্থাৎ সংসার চালানোর জন্যে ডাক্তারি করতেন; না হয় বই লাইব্রেরি- নিদেন পক্ষে একটা মুদি দোকান থাকত। পেট চালানো বলে কথা! শুধু মাস্টারি করে কি আর সংসার খরচ উঠে?
এখন দিন পাল্টেছে, এতদিন যেখানে সংখ্যালঘুরা বিনে মাইনেতে কামলা দিত-এখন সেখানে সরকার বাহাদুরের বদান্যতায় কিঞ্চিত অর্থযোগ এসেছে; সুতরাং আর ছাড় কেন? এখন সব সুদেমুলে উসুলের সময়!

অবস্থা এখন পাল্টেছে; অবস্থা দ্রুত পাল্টাচ্ছে। এরই মধ্যে- মাত্র গত দশ-বারো বছরের মধ্যেই শিক্ষাক্ষেত্রে হিন্দুদের সেই একছত্র কৌলিন্য আর নেই। এখন অবস্থা এরকম - শুধুমাত্র হিন্দুধর্ম শিক্ষকই এখন সংখ্যালঘু সম্প্রদায়ের-তাও আবার অনেক প্রতিষ্ঠানেই নেই। ফাঁক ফোঁকর দিয়ে এখনও যে দু'একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক রয়ে গেছেন; তারা সম্মান থাকতে পালাবার পথ খুঁজছেন। কারণ তারা বুঝতে পারছেন যে- সম্মান পাবার আশায় তারা এতদিন এই পেশায় লেগে ছিলেন; সেখানে এখন তাদের সম্মান তো নেই - এমন কী জীবনেরও নিরাপত্তা বিঘ্নিত। সুতরাং এবার মানে মানে পালাবার সময়; আর ঘাড় ত্যাড়ামী করলে যে তার ফলাফল কী হতে পারে- সেটা নিশ্চয় ভেঙ্গে বলার দরকার পড়বে না; তারা বুঝে গেছেন।



আর যারা এখনও সব দেখেশুনেও না বুঝার ভান করছেন সেই সব প্রধান শিক্ষক কিংবা সহকারী শিক্ষক অবশিষ্ট শ্যামল কান্তি ভক্ত'রা এবার তৈরী থাকুন; কারণ এই দেশে সংখ্যালঘু হয়েও শিক্ষা পেশায় চাকুরীর এত মোহ কেন, সেই বিষয়টা এবার তলিয়ে দেখার সময় এসেছে বৈকি?
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×