somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইতিহাসের বাস্তবতা ও এই জনভূমে সাম্প্রদায়িক সহিংসতা

২২ শে জুন, ২০১৬ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার তখন জন্মই হয়নি; কী হয়েছিল কিংবা কেন দেশভাগ হয়েছিল তা সঠিকভাবে জানার কথা নয়।

তবে একটা বাস্তব অভিজ্ঞতা - যা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সম্পর্কে আমাকে ভীষণ ভাবে ভাবতে - জানতে বাধ্য করেছিলো।
আমি তখন কোলকাতায় - বিকম অনার্স কম্পলিট করে চার্টার্ড একাউন্ট্যান্সিতে এডমিশন নেব। আর্টিকেলশীপ করার জন্য চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম খুঁজছি। দাদা - যার কাছে আমি থাকতাম; তার রেফারেন্স নিয়ে হাজির হলাম সল্টলেক সিটির এক FCA ভদ্রলোকের কাছে। ভদ্রলোক খোদ ইন্ডিয়ান অর্থাৎ ঘটি; নাম 'স্বাধীন চ্যাটার্জী'।

সেটা ৯৮ সালের কথা। ভদ্রলোকের বয়স তখন ৪০-৪২ বছরের মত হবে।

প্রথম সাক্ষাতে যে দু'চারটি প্রশ্ন করলেন - আমি সাধ্যমত উত্তর দিয়েছি; তার অভিব্যাক্তি দেখে বুঝেছিলাম তিনি প্লিজড। আরো বুঝলাম বাংলাদেশ সম্পর্কে তার অনেক জ্ঞান অনেক আগ্রহ।

মোটামুটি সব ঠিক; তবে এখানকার স্কুল কলেজে কী কী বিষয়ে পড়েছি আর কোন বিষয়ে কেমন নম্বর পেয়েছি তা দেখার জন্য তিনি নেক্সট দিন SSC আর HSC পরীক্ষার Marksheet নিয়ে যেতে বললেন।

বলা প্রাসঙ্গিক - আমি সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আর সে সময়ে মার্কশীট এবং সার্টিফিকেট বাংলায় লেখা হতো। আমরা যারা দেশের বাইরে পড়াশুনার জন্য গিয়েছি; সবাইকে সব কাগজপত্র বোর্ড থেকে ফি দিয়ে ইংলিশ ভার্শন করিয়ে নিতে হয়েছে।

আমি যথারীতি পরের দিনই কাগজপত্র সহ হাজির। তিনি একটির পর একটি কাগজ দেখছেন আর আমি তাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি বাংলাদেশে এইটাতে এই পড়ানো হয় - আর এইটাতে এই।

মাধ্যমিকের সবগুলোর ব্যাখ্যা শেষ এবার উচ্চমাধ্যমিক। হঠাত লক্ষ্য করলাম তার চোঁখ আটকে গেলো উচ্চ মাধ্যমিকের মার্কশীটে। তিনি হাতে লেখা ইংরেজী প্যাচের অক্ষর মিলিয়ে পড়ছেন 'সু - হ - রা - ও - আ - র - দি'। নামটা পড়া মাত্রই তার মুখের স্বাভাবিকতা নিমেসে উধাও। তিনি আমাকে প্রশ্ন করলেন, "আমরা যাকে সোরাবর্দী বলে পড়েছি - এটা কী তার কলেজ?"
- স্যার, আপনারা সোরাবর্দী বলে কাকে জানেন আমি তো ঠিক জানি না। তবে আমাদের উনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী - আর আমাদের দেশ তিনি অনেক শ্রদ্ধাভাজন ব্যাক্তি।
- কলেজটা কি সোরাবর্দী বানিয়েছেন।
- না স্যার। বাংলাদেশ সরকার তাঁর নামে নামাঙ্কিত করেছে।
- ইনিই সেই সোরাবর্দী! ইনি দাঙ্গার হোতা। কোলকাতায়ও হয়েছিলো; অতটা ব্যপকতা পায়নি। নোয়াখালিসহ পুর্ববংগে অনেক স্থানে সোরাবর্দির নেতৃত্বে দাঙ্গা হয়েছে - হিন্দু নিধন করা হয়েছে। মহাত্মা গান্ধী নোয়াখালী গিয়েছিলেন - শুনেছো?
- হ্যা - শুনেছি।
- হুম। আমি নিশ্চিত এই সোহরাওয়ার্দী-ই সেই ঘৃণ্য সোরাবর্দী।

আমি সেদিন স্বাধীন চ্যাটার্জীকে আর বোঝাতে পারিনি সোহরাওয়ার্দী আমাদের দেশে কতটা স্মরণীয় সম্মানিত। তিনি আমাকে আর কোন কথা বলার সুযোগ দেন নি। শুধু বলেছিলেন - "এত বড় ঘৃণ্য আর দাঙ্গাবাজ একটা লোক তোমাদের দেশে এভাবে পুজ্য? ধীক - তোমাদের। তোমরা প্রত্যেকেই দাঙ্গাবাজ।"

সোহরাওয়ার্দী বাংলাদেশে অনেক সম্মানিত একজন ব্যাক্তি। তবে ইতিহাসে সোরাবর্দীর উপস্থিতি- বাংলাদেশে তার সম্মান, বাস্তবতা থেকে ভিন্ন।

বাংলাদেশের ইতিহাস সোরাবর্দীকে যত প্রশংসিত করেই প্রকাশ করুক না কেন - আসলে সোরাবর্দী ছিল উপমহাদেশের প্রথম সাম্প্রদায়ীক সম্প্রিতি বিনষ্টকারী হিন্দু বিদ্বেষী চিনহিত দাঙ্গাবাজ; ইতিহাসের বাস্তবতা অন্তত এমনটাই সাক্ষ্য দেয়।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ সকাল ৯:২৫
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার বেলায় নীতি, তোমার বেলায় রাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১২


২০২৪-এর গণ-আন্দোলনে বলপ্রয়োগ ও গণহত্যার অভিযোগে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলা হয়েছিল।... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না। পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের চাপে কাপড়চোপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৪

লিখেছেন অর্ক, ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৪২



এ যুদ্ধে ইরান ইতোমধ্যেই একশো বছর পিছনে চলে গেছে। ইরানের খবর সেভাবে আমরা পাই না। কারণ, জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জর্জরিত বিপদজনক, অস্বাভাবিক দেশ। নিষিদ্ধ দেশই বলা যায়। আইনের শাসন বলে... ...বাকিটুকু পড়ুন

তুমি আছ

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩৯




এই পৃথিবীতে তুমি কোথায় আছ প্রজাপতির মত ?
হৃদয়ে কি দু:খ জাগে উত্তাল ঢেউয়ের মত কত
দেখ মধু মঞ্জুরী লতায় ফুল ফুটেছে তোমার আশায়
তুমি কি ছুঁয়ে দিবেনা তারে তব ভালোবাসায়।

এই পৃথিবীতে... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল

লিখেছেন লিংকন বাবু০০৭, ০৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

অনিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি মানবে ইসরায়েল: সিএনএন।

রাতভর উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই খবরে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
যুদ্ধবিরতির... ...বাকিটুকু পড়ুন

×