প্রিয় চাইনিজ
১৪ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চাইনিজ মানে স্বপ্ন খাবার
চাইনিজ মানে আলো আধাঁর
চাইনিজ মানে অপেক্ষার প্রহর
চাইনিজ মানে থালায় কাপড়
চাইনিজ মানে গ্লাসের মাঝে টিস্যু
চাইনিজ মানে লাগতে নেই হিসু
চাইনিজ মানে টাকার শ্রাদ্ধ
চাইনিজ মানে রোগীর খাদ্য
চাইনিজ মানে ভদ্র ভাষা
চাইনিজ মানে আস্তে কাঁশা
চাইনিজ মানে গরীবের আশা
চাইনিজ মানে ধনীর নেশা
চাইনিজ মানে চামচ অনেক
চাইনিজ মানে খাবার হরেক
চাইনিজ মানে অল্প খাওয়া
অনেক খেয়েও ক্ষিদে পাওয়া
চাইনিজ মানে করব না দাম
তর্কে গিয়ে ফেলব না ঘাম
চাইনিজ মানে হাত ধুইতে লেবু
চাইনিজ মানে চামচে খাই তবু
চাইনিজ মানে ভদ্র অয়েটার
চাইনিজ মানে অভদ্র থিয়েটার
চাইনিজ মানে লুকিয়ে থাকা
চাইনিজ মানে স্বপ্ন আঁকা
চাইনিজ মানে শত বকশিস
চাইনিজ মানে কত মজলিশ
চাইনিজ মানে অনেক বসা
চাইনিজ মানে গুপ্ত মশা
চাইনিজ মানে গপ্প মারা
চাইনিজ মানে বলতে পারা
চাইনিজ মানে গর্ব তাদের
চাইনিজ মানে অর্থ যাদের
চাইনিজ মানে সিঁড়িতে গাছ
চাইনিজ মানে বাক্সে মাছ
চাইনিজ মানে ফ্রেঞ্চ ফ্রাই
তেলে ভাজা আলুই খাই
চাইনিজ মানে আর এক জাতি
হয় যে সফল রাতারাতি
চাইনিজ মানে মাংশ ভাজি
কাঁচা হোক তবুও রাজি
চাইনিজ মানে অন্য দেশী
বলতে চাই বেশী বেশী
শুধু লবণ আর পান্তা ভাতে
কত লোকের ক্ষুধা মেটে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন