স্বত্তাধিকারী
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিগ্বিদিক তব খুঁজে ফিরি
পেতে নিজ স্বত্তা
ঈশান নৈঋত ঊর্ধ অধঃ
নাহি কোন বার্তা।
বিকাশমান বিরাজিত
তোমার অতি চারণ
বুভুক্ষ ক্ষীয়মাণ
তবু নাহি বারণ।
বৃক্ষ বটের চক্ষু মুদি
দিচ্ছ বিরাট শিক্ষা
ধীবর প্রেমের নিক্তি ধরি
আশ্রিত মোর ভিক্ষা।
আত্মার ভুলে মুক্ত মনে
দাও গো সে ক্ষমা
কতই যে অতি ক্ষদ্র জ্ঞানে
অঞ্জলি রয় জমা।
সুখ সাগরের দুঃস্বপ্নে
বিস্মিত রই সদাই
আন্দোলিত হৃদয় তাই
দুঃখিত সঙ্কল্প বিদায়ী।
বিরহী নিরিহ নিস্তার
নীরব নিশীথ বিস্তার
অশান্ত আজানু প্রার্থনে
বিচিত্র বিচিন্ত বিভাজনে।
গ্রথিত হোক সেই বৃক্ষ
মিলিত বায়ুর বাতায়ন
সিদ্ধিত হোক তাই মিলন
স্বর্গীয় নিত্য গৃহায়ন।
বৃত্তের সেই বক্রাবর্তে
ঘুর্ণায়মান পরমাত্মা
সৃষ্ট ভিন্ন ব্যক্তি মর্তে
পাইগো অস্পৃশ্য স্বত্তা।
আকাশ পাতাল দূর দিগন্ত
আশু ঘ্রাণে মাতালপ্রায়
নিতান্তই নিগৃহীত পাদপীঠ
চিৎকারিছে অসহায়।
কোথা ঐ দেখি কৃপা
প্রস্ফুটিত ধরাতলে
সম ভাবে সম্মিলিত
মৃত্তিকাহীন মৃত্যু জলে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন