somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বোরহান উদদীন
ধরার ৯৯.৯৯ জন মানুষ ই স্বার্থপর- আল্লহর খাস বান্ধা ব্যাতিত সবাই সব কাজেই নিজের লাভ খোঁজে।

‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুর বুদুর চইলত ন’ সুত্রঃ প্রথম আলো।

১০ ই জুন, ২০১৩ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিএনপির সাংসদ রেহানা আক্তার স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘শোনা যাচ্ছে, আপনি নাকি নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন।’ তিনি দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। এ সময় ফেনীর ভাষায় তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুর বুদুর চইলত ন।’

আজ রোববার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় এসব কথা বলেন সাংসদ রেহানা আক্তার। এ সময় সরকারি দলের সদস্যরা আপত্তি জানাতে থাকলে স্পিকার রেহানা আক্তারের উদ্দেশে বলেন, ‘আপনি সম্পূরক বাজেট নিয়ে কথা বলুন।’
সাংসদ রেহানা সে বিষয়ে কথা না বলে বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য টিফিনের টাকা নেওয়া হলো, চাঁদাবাজি করা হলো। সেই চাঁদাবাজির টাকার ভাগ নিয়ে ছাত্রলীগ-যুবলীগের মারামারিতে রাজশাহীতে একজন খুন হলো। পদ্মা সেতু তৈরির আগেই ১২ শতাংশ কমিশন দেওয়ার কথা ফাঁস হওয়ার পর বিশ্বব্যাংক ঋণচুক্তি ঘ্যাচাং করেছে। ১০ পারসেন্টের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের নাম পত্রিকায় এসেছে। দুই পারসেন্টের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের নাম পত্রিকায় আসেনি। সম্প্রতি কানাডিয়ান টেলিভিশনের প্রতিবেদনে ওই দুই পারসেন্ট কমিশনের সঙ্গে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা জড়িত বলে বলা হয়েছে।’

কিন্তু সম্পূরক বাজেটের দিকে না গিয়ে সাংসদ রেহানা তাঁর বক্তব্য দিতেই থাকেন। কেউ যেন গায়ের জোরে একদলীয় নির্বাচন করতে না পারে, সে ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ চেয়ে রেহানা আক্তার বলেন, ‘কেউ বলছেন প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন। আর বাতাসে ঘুরে বেড়াচ্ছে আপনি নাকি নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন। কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আমি আমার ফেনীর ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো চুদুর বুদুর চইলত ন।...তারেক রহমানকে ইন্টারপোল দিয়ে ধরে আনা হবে, এটা সরকারের রাজনৈতিক শয়তানি এবং আইনমন্ত্রীর ডিজিটাল পাগলামি। তারেক রহমানের পিছনে সময় ব্যয় না করে নিজেদের চামড়া বাঁচানোর কাজে সময় ব্যয় করেন। জামায়াত আর হেফাজতের সঙ্গে যা করেছেন—আপনাদের খবর আছে। পিঠের চামড়া থাকবে না বলে দিলাম।’

রেহানা আক্তার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নৌকা মার্কার ভোটার বিশ্বজিতের বাড়িতে না গেলেও রাজীবের বাড়িতে গিয়ে প্রমাণ করেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নাস্তিকদের উসকানিদাতা।’
সাংসদ রেহানা আক্তারের বক্তব্যের সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী নমনীয় ছিলেন। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও তিনি দুই মিনিট সময় বাড়িয়ে দেন। তবে রেহানা আক্তারের বক্তব্য শেষে স্পিকার সাংসদদের সতর্ক করে অসংসদীয় বক্তব্য দেওয়া।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×