somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহা সংকোচন

০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সতত আরম্ভ করি নামেতে আল্লার
করুনা-আকর যিনি দয়ার আধার

সনেট-০১:৮১:সূরা তাকভীর (আয়াত: ১-১৪)
বিষয়: কেয়ামতের ভয়াবহতা

যবে সূর্যটা ঢাকবে (রবে অন্ধকারে)
তারকারা নিজেদের প্রদীপ হারাবে,
যবে পর্বত হারাবে মরিচিকা ঘোরে
গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত রবে।
বন্যপশু মিলে সবে সমাবেশে যাবে
সাগরের বারিতেও অগ্নি লেগে যাবে,
যবে দেহেতে আত্মারা সংস্থাপিত হবে
জীবন্ত প্রোথিত কন্যা জিজ্ঞাসিত হবে।

কোন অপরাধে তাকে হত্যা করেছিল?
প্রত্যেকের কর্মফল যবে দেখা পাবে
জাহান্নামের অগ্নিরা রঙ হবে লালে।
জান্নাত সমীপবর্তী করে দেয়া হবে
আকাশের আবরণ সব খুলে যাবে
জ্ঞাত হবে সব লোক নিজ কর্মফলে।



সনেট-০২: সূরা তাকভীর (আয়াত:১৫-২৬)

বিষয়: কোরআনের নির্ভুলতার প্রমাণ

নক্ষত্রেরা সাক্ষী সবে সদা আবর্তনে
দৃশ্যমান গ্রহ মিশে যায় কক্ষপথে,
সাক্ষী রাতের আঁধার স্তব্ধ কিছু ক্ষণে
প্রভাতের আগমন রইলো শপথে।
নিশ্চয়ই কোরআন সত্য মহাবাণী
মানীয় নবীর আনা (মহা সাবধানী),
আরশ মালিকে সদা মর্যাদার যিনি
বিশ্বাসভাজন তিঁনি কল্যানে বিপদে।

এবং তোমাদের সাথী মাজনুন নহে
পূণ্যত্মাকে দেখেছে সে প্রকাশ্য দিগন্তে
অদৃশ্য বার্তা প্রেরণে নাহি কার্পণ্যতে।
(মহাসত্য ইহা জানো) ভ্রষ্টবাণী নহে
তোমারা কোথায় তবু বিশ্ববাসী ওহে?
উপদেশ লও সোজা প্রভুর ইচ্ছাতে।

সনেট-০৩: সূরা তাকভীর (আয়াত: ২৭-২৯)
বিষয়: সরল পথ যে চায় তাঁর জন্য উপদেশবাণী

বিশ্বাসীদের জন্য এ' উপদেশবাণী
যে চায় সরল পথ তার জন্য (জানি)
তোমরা ইচ্ছা করতে পারবেনা কিছু
আল্লার ইচ্ছাতে সবে পৃথিবীতে বাঁচো।

(মানুষের মর্জিমতো সব কিছু হলে
নিয়ম-শৃঙ্খলা সব এলোমেলো হতো,
তবু গোমরাহী কিছু মানুষেরা বলে
হেসে-খেলে চলো বাঁচি নিজেদের মতো!

হেদায়াত পেতে পারো খোদা যদি চায়
ঈবাদত করো সদা তাঁকে সিজদায়
সরল সঠিক পথ প্রভু দিতে পারে।
পূর্বের গুনাহগুলাে মাফ পেতে চাও?
জলদি খোদার রাহে ক্ষমা চেয়ে নাও
পালাতে পারেনা কেহ মৃত্যু থেকে দূরে।)
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×