somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পতাকার জন্য-০৩

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উৎসর্গ: শহীদ বুদ্ধিজীবিদেরকে.......

জমিরের বাপ সগিরের ভাই এগিয়ে আসলো যখন,
বোনটাকে তোমার বাড়িতে আমার কোনমতে আনি তখন।
সেই থেকে তাকে চোখে চোখে রাখি অঘটন যদি ঘটায়!
সাধ্যমতো তারে আদর যত্ন করে সুস্থ করে তুলি সেবায়।
কিছুকাল বাদেই সেড়ে উঠে বোন যুদ্ধের ধকল থেকে,
ও মা! মেয়েকে সামলাও, মাকে আনলাম ডেকে।
বোনটি তোমার ঘরে বসে আর থাকবেনা গুটিয়ে হাত,
স্বাধীনতা যুদ্ধে সেও যেতে চায় মেলাবে সে কাঁধে কাঁধ!
বৃদ্ধ মাও আজ অমত করেনা যুদ্ধে যাবার কথায়,
পতাকার লড়াইয়ে ভাই-বোন থাক চিরকাল উপমায়!

আমাদের যা কিছু হারাবার তা হারিয়েছি নিমিষেই,
আগামীর দিন প্রত্যাশা-প্রাপ্তির স্বাধীনতা আবেশেই।
এভাবেই শত মা-বোন মিলে যুদ্ধের সাজে লড়ে,
স্বামী-ভাইদের হাতে হাত রেখে আনবে বিজয় ঘরে।
ডিসেম্বর এলে চারিদিকে শুনি বিজয়ের আগমনী,
বাঙালীর ত্যাগ বৃথা যাবে নাকো' মুক্তি পাবেনা খুনি।
সম্মূখ যুদ্ধে পাক হানাদার উঠছেনা আর পেরে,
আক্রোশে তারা কাপুরুষের মতো নানান ফন্দি করে।
মেধাহীন করে তুলবে এ জাতি বুদ্ধিজীবিদের আনে ধরে,
শত শত শিক্ষক গুলি করে মারে চৌদ্দোই ডিসেম্বরে!
মুনির চৌধুরী, জহির রায়হান, হুমায়ূন কবির, আনোয়ার,
বেছে বেছে মারে সব গুণীদের পাক বাহিনীরা জানোয়ার!
রায়ের বাজার বদ্ধভূমিতে শতশত লাশ দেখি,
নতুন সূর্যটা আমার দেশের স্বাধীনতা রোদ মাখি!
স্বজন হারানোর ব্যথা ভুলি সবে লাল-সবুজের পতাকায়,
ফিরে আসি ঘরে প্রিয় মা'র তরে যুদ্ধটা থেমে যায়!
স্বাধীন দেশে আজ একসাথে বাঁচি সুখের স্বপন বুনি,
ছেলেটার হাতে শোভা পায় বেশ দেশের পতাকা খানি।
প্রিয়তমা আজ বিজয়ের খুশিতে চোখে মুখে আনন্দ ধারা,
নয় মাস পরে প্রিয় স্বামী দেখে খুশিতে আত্মহারা!

মা আজো বেঁচে ছেলেটার চোখে বিজয় দেখবে বলে,
বিজয়ের গল্প শুনে মা'র চোখ ভরে উঠে নোনা জলে!
অবশেষে পতাকা আমাদের হলো একান্ত আপন করে,
পতাকার মান রাখবো সবাই স্বাধীনতা রাখবো ধরে।
প্রতি ইঞ্চি জমি এ দেশের ভূমি রক্তের দামে কেনা,
পতাকারে অবহেলা স্বাধীনতা হেলাফেলা কিছুতেই মানবোনা!

নয় মাস মায়ে পেটে রেখে যেমন জন্ম দিয়েছে সন্তান,
তেমনি এ দেশ নয় মাসে পেল স্বাধীন দেশের সম্মান!

.................................................................
একটি পতাকার জন্য-০২

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×