somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন ডেকে ছিলাম আপনারে
তখন বৃষ্টির মাস।
আপনার পিছু ছুটে ছিলাম আমার চোখে তরাস
প্রথম সে ছোটা, প্রথম সে ডাকা
শেষ বার পিছু আসা শেষ বার কন্ঠ হাকা
আপনার গায়ে গেঞ্জি আমার খালি গা
আমার পাশে আসাদ,আমার পাশে বন্ধু
আমাদের কাদামাখা পা।
আমরা পাশাপাশি ছুটি আমরা হাঁপাতে থাকি
আমারা দুই বন্ধু বৃষ্টি ভেজা পাখি।
ও বলেছিল ডাক, আমি চুপ হয়ে থাকি
আমার ডাকতে লজ্জা করে
আপনাকে ডেকেছিলাম যদি ফিরে আসেন
আপনি ফিরে তাকালেন।
আপনার মাথায় ছাতা ছিল কি?
ভুলে গেছি,আমার মাথায় বৃষ্টি
আমরা বৃষ্টিতে ভিজি,আপনি ফেরেননি
আমি কাঁদিনি বৃষ্টি মাথার উপরে
সত্যি সে দিন আমি কাঁদিনি
কান্ন কান্ন বৃষ্টি গুলি খুব নিরবে ঝরে।
আপনার ছেড়া পাঞ্জাবী পড়ে আছে আমার নানার ঘরে
আমার লজ্জা লজ্জা করে আমার চোয়াল
আটকানো লাগে আমার চোয়াল ব্যথা করে।
আপনি চলে যান দ্বিতীয় বার শেষ বারে
আপনাকে দুই বার আমি দেখি
আপনাকে আবছা মনে রাখি।
আপনার দাগ আমার কোথায় আছে?
আপনার মতই নাকি দেখতে আমায় লাগে
আপনার নাম আমার সকল কাজে
আপনার নাম আমার মনে থাকে।
আপনাকে আমি এক বার ডেকে ছিলাম
আপনাকে আমি শেষবার দেখে ছিলাম
আমি তখন ক্লাস পাঁচে
আমার সাইকেলের সখ আছে
আমার বন্ধুরা তা জানে আমার বন্ধুরা মনে রাখে
এক বারই চেয়েছি কিছু, মা ছাড়া আর কারো কাছে।
এক বারই কোন চাওয়া
সাইকেল আমি চালাতে জানিনা
আজো হয়নি সাইকেলে যাওয়া।
আপনার বাড়ি এক বার আমি গেছি
হাফ প্যান্ট পরে আমার আবছা মনে পরে।
আপনার বাড়ি আমি ভালই চিনি
তার পর আর যাওয়া হয়নি।
আপনার প্রতি আমার দাবি নাই
আপনি থাকুন বৃষ্টি ভেজা দিনে
আমি আপনি জড়ানি সম্পর্কের ঋণে
আপনি থাকুন ছোট্ট শিশুর মনে
আপনি থাকুন বিশ বছর আগে
যেমন ছিলেন কাঁচা নয়নে।
আপনাকে আমার ডাকতে বাঁধা লাগে
ডাকতে আমার আজও লজ্জা লাগে।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×