somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়ার সবচাইতে বড় সুইমিং পুল

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপরে ছবি দেখলেন যেটার সেটাই হল দুনিয়ার সবচাইতে বড় সুইমিং পুল। এই বিশাল সুইমিং পুলটা চিলিতে অবস্হিত, চিলিতে ঐ জায়গাটার নাম আলগারোবো। শুনুন আরো কিছু তথ্য:

> পুলটা ১০১৩ মিটার বা ৩৩২৪ ফুট লম্বা।

> এটা প্রায় ২০ একর জায়গাতে বিস্তৃত।

> এই সুইমিং পুলে ২৫ কোটি লিটার পানি ধরে যা স্টান্ডার্ড ৮ মিটার সাইজের ৬০০০ পুলের পানির সমান।

> এটা বানাতে প্রায় এক বিলিয়ন পাউন্ড স্টার্লিং লেগেছে, আজ্ঞে একশত কোটি বৃটিশ পাউন্ড!

> সুইমিং পুলটি সর্বোচ্চ ১১৫ ফুট পর্যন্ত গভীর, সুতরাং ডাইভ দেয়ার সময় সাবধান।

> এটা বানাতে প্রায় পাঁচ বছর লেগেছে। ২০০৬ সালে এটা বানানো শেষ হয়।

> এই সুইমিং পুলের পানির তাপমাত্রা নিয়ন্ত্রিত যা ২৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠানো যায়। বাইরে সমুদ্রের পানির তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রীর কাছাকাছি, বেশ ঠান্ডা।

> এই সুইমিং পুল রক্ষনাবেক্ষন করতে বছরে প্রায় দুই মিলিয়ন ডলার লাগে। মাসে সোয়া কোটি টাকা!!!

বানালো কেন? এটা বানানোর কারন হল চিলির সমুদ্র উপকুলের পানি বেশ ঠান্ডা আর সাঁতারের প্রায় অনুপোযোগী। বলতে গেলে সাঁতার নিষিদ্ধই। এর ফলে পর্যটকরা আসতনা। এত সুন্দর সমুদ্র উপকুল অথচ পর্যটকরা আসবেনা, ভ্রমনকারীরা বেড়াতে এসে সমুদ্রে যাবে আর সাঁতরাবেনা তা কি হয়! অথচ পর্যটন শিল্প সারা বিশ্বে স্বীকৃত একটা বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস। চিলিয়ান সবাই ভাবতে বসল কি করা যায়।

তখন মি. ফিশচমান নামের একজন বায়োকেমিষ্ট তথা একজন দেশপ্রেমিক এগিয়ে এলেন নতুন আইডিয়া নিয়ে। তিনি এক পদ্ধতি বের করলেন যাতে সমুদ্রের পানিটা ফিলটার করে ৯ - ১০ ডিগ্রী তাপ বাড়িয়ে বা প্রায় ২৫-২৬ ডিগ্রী সেলসিয়াস করে পুলের ভেতরে ঢোকানো যায়, বজায় রাখাও যায়! আর ঐ তাপমাত্র সাতারুর জন্য আরামদায়ক, পর্যটকদের জন্য আকর্ষনীয়!

ব্যাস হয়ে গেল আজদাহা এক সুইমিং পুল!
আরো ছবি দেখুন নীচে।

ভাল কথা আমার জানা সুত্রটি এই পুলে সাতার কাটতে পয়সা কড়ি কিরকম লাগে তা বলেনি, সুতরাং পানিতে নামার আগে জেনে নিবেন খরচাপাতি কিরকম, পরে আমাকে দোষ দেয়া যাবেনা, হুঁ!!


চিলির ম্যাপ


দক্ষিন আমেরিকার পাখি, সুন্দর না?

চিলির ম্যাপ ভাল করে দেখুন, দক্ষিন আমেরিকার দক্ষিন পশ্চিম পাশে কি অদ্ভুত চিকন লম্বা একটা দেশ।

এখান থেকে মানে চিলি থেকে দুনিয়ার সর্ব দক্ষিনে এন্টার্কটিকা... যে মহাদেশ মনে হয় দেখেন নি কোন দিন... সেখানে যেতে পারেন, প্লেনে বা জাহাজে করে! ( দেখুন দিকি সুইমিং পুল থেকে চলে এসেছি এন্টার্কটিকা ভ্রমনে)!
ফরগেট ইট।

একশ কোটি পাউন্ডের সুইমিং পুলের ছবি দেখুন:




















সুত্র:
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×