![]()
বিয়ে তো নাকি সেই 'দিল্লী কা লাড্ডু যে খায় নি সে পস্তায় আর যে খেয়েছে সেও নাকি পস্তায়'! আর সেই বিয়ে করতে এত্তো টাকা খরচ! যাকগে আসুন দেখি দুনিয়ার সবচাইতে ব্যায়বহুল কয়েকটি বিয়ের খরচ কিরকম!
![]()
উপরেরটা হল আজকের আলোচ্য বিয়ের মধ্যে সবচাইতে গরীব বিয়ের দম্পতি। বর ছিলেন স্পার্টাকাসের সেই নায়ক কার্ক ডগলাসের ছেলে মাইকেল ডগলাস আর কনে ছিল ক্যাথেরিন জেটা-জোনস। দুজনাই ফিল্মের লোক। মোট খরচ ছিল $১.৫ মিলিয়ন, সেটা ২০০৫ সালে আজ সেটা ১.৬ মিলিয়ন ডলার হবে, প্রায় সাড়ে বারো কোটি টাকা!
![]()
উপরের 'বর'টিকে মানে নায়কটাকে তো চিনেনই, টম ক্রুজ আর কনে কেটি হোমস। বিয়ে করে ২.২ মিলিয়ন ডলার খরচ করে। বিয়েতে খাওয়া ৩০০ বোতল মদের দাম ছিল ১৮০,০০০ ডলার!
![]()
উপরের কনে হলেন একজন পপ তারকা নাম ক্রিষ্টিনা এগুইলেরা আর আর বর ছিলেন সঙ্গীত পরিচালক জর্ডান ব্রাটম্যান। খরচ হয়েছিল ২ মিলিয়ন ডলারের বেশী।
![]()
কনে এলিজাবেথ হরলি একজন ফিল্ম স্টার আর বর অরুন নাইয়ার একজন ভারতীয় ব্যাবসায়ী, 'টায়কো' এর ভাইস প্রেসিডেন্ট। । মোট খরচ আনুমানিক ২.৫ মিলিয়ন ডলারের বেশী। বিয়েটা যোধপুরের এক প্রাসাদে হয়। প্রাইভেট জেট প্লেনের ভাড়াতেই খরচ হয় তিন লাখ ডলার।
![]()
৮ নং বিয়েটা ছিল পল ম্যাককার্টনী নামের একজন গীতিকার আর কনে ছিলেন হিদার মিলস-- একজন মডেল। বিয়েটা হয় ২০০২ সালে আয়ারল্যান্ডে। ১,৪৫,০০০ ডলারের ফুল কেনা হয়, দেড় লাখ ডলারের আতসবাজী আর ৪০,০০০ ডলার বাড়ী ভাড়া!
![]()
১৯৯১ সালে বিয়ে করেন 'ক্লিয়োপেট্রা' খ্যাত ভুবন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ টেলর আর ল্যারি ফোরটেন্সকি। সেই আমলে খরচ হয় ২.৫ মিলিয়ন ডলার এখনকার দামে ৪ মিলিয়ন ডলার তো হবেই। বিয়েটা অনুষ্ঠিত হয় প্রয়াত মাইকেল জ্যাকসনের 'নেভারল্যান্ড রান্চে'। বিয়েতে মাইকেল জ্যাকসন উপস্হিত ছিলেন। আর হ্যাঁ বিয়েটা পাক্কা ৫ বছর টিকে ছিল! তারপর ডিভোর্স আর কি।
![]()
লিজা মেনেলী আর ডেভিড জেসট ৪.২ মিলিয়ন ডলার খরচ করে বিয়ে করেন ২০০২ সালে। বিয়েতে সাত লাখ ডলারের ফুল কেনা হয় আর ৪০,০০০ ডলার দিয়ে কেক! এই বিয়েতে মাইকেল জ্যাকসন আর এলিজাবেথ টেলর হাজির ছিলেন।
![]()
জনপ্রিয় আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন আর আমেরিকার সাবেক পররাস্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন এর মেয়ে চেলসী ক্লিনটন আর মার্ক মেজভিনস্কী বিয়ে করেন ২০১০ সালে, খরচ হয় ৫০ লাখ ডলার! এয়ার কনডিশনড তাবুর পিছনে খরচ হয় ৬ লাখ ডলার, ১১,০০০ ডলারের কেক! ছেলেটি একজন ব্যাংকার।
![]()
উপরের ছবির বরটিকে চেনেন মনে হয়। দুনিয়ার অন্যতম দামী ফুটবলার ওয়েইন রুনি আর মেয়েটি একজন সাধারণ বৃটিশ নাগরিক। ২০০৮ সালে অনুষ্ঠিত এদের বিয়েতে খরচ হয় ৮০ লাখ ডলার! কিসে কিসে খরচ হলো জিজ্ঞেস করছেন? সে এক এলাহী কারবার!
![]()
এইবার রাজা রাজরাদের বিয়ে। উপরেরটার বর বৃটেনের মহামান্য রানী এলিজাবেথের বড় নাতি, সিংহাসনের ভাবী উত্তারাধিকারী প্রিন্স চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম ও 'কনে'টি হলেন লেডী কেট মিডলটন। এদের বিয়েতে মোট খরচ হয় তিন কোটি চল্লিশ লাখ ডলার! আট লাখ ডলারের শুধু ফুলই কেনা হয়, ৮০০০০ ডলারের কেক! তবু দুনিয়াতে খরচের দিক থেকে এটা তিন নম্বরে! ইতিমধ্যে ক'দিন আগে এদের একটি সন্তান জন্ম নিয়েছে।
![]()
দুনিয়াতে দুই নম্বর ব্যায়বহুল বিয়েটা হয় ভারতীয় বংশোদ্ভুত বিলিয়নেয়ার স্টীল ম্যাগনেট লক্সমী মিত্তালের দুহিতা ভানীশা মিত্তালের সাথে 'সোর্ড ফিশ ইনভেস্টমেন্ট এর মালিক অমিত ভাটিয়ার সাথে। ২০০৫ সালে হওয়া এই বিয়েতে মোট খরচ এখনকার মুল্যমানে ছয় কোটি ষাট লাখ ডলার! বাংলাদেশী টাকায় প্রায় সোয়া পাঁচ'শ কোটি টাকা!
![]()
![]()
সবশেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিয়ে, ইতিহাসের সবচাইতে ব্যায়বহুল বিয়ের কথা শুনু। উপরের ছবি দেখে নিশ্চই বুঝে গেছেন এরা কারা! হ্যাঁ বৃটেনের মহামান্য রানীর জ্যেষ্ঠ পুত্র প্রিন্স চার্লস ও লেডী ডায়ানা। এঁদের বিয়েটা হয় ১৯৮১ সালে। তথ্য প্রযুক্তি আর যোগাযোগ তখন এখনকার মত অত উন্নত ছিলনা। তবু সারা দুনিয়া এই বিয়ে প্রচন্ড আগ্রহ ভরে দেখে, কেউ সরাসরি আর অধিকাংশই টিভিতে। সেই যুগে এই বিয়েতে খরচ হয় চার কোটি আশি লাখ ডলার, এখনকার বাজারে তা প্রায় এগারো কোটি ডলার! বাংলাদেশী টাকায় প্রায় আটশত আশি কোটি টাকা।
সুত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




