দুনিয়াতে ভয়ংকর বড়লোকদের জন্য ব্যাবসায়ীরা কিছু সাংঘাতিক দামি জিনিস বানিয়েছে। আসুন কিছু নমুনা দেখি:
এক বোতল শ্যাম্পেইন, হেনরি ৪ কনিয়াক, দাম কুড়ি লাখ ডলার!! সাড়ে পনেরো কোটি টাকা!!
![]()
নীচের মহিলার পরনে জীনসের প্যান্টটার দাম তেরো লাখ ডলার, দশ কোটি টাকা!!!
![]()
![]()
১১০ পাউন্ড ওজনের একটা টুল, দাম তের লাখ ডলার মানে দশ কোটি টাকা! অবশ্য টুলটা পুরোটাই সোনার।
![]()
অরোরা ডায়ামেনটিক পেন, দাম চৌদ্দ লাখ সত্তুর হাজার ডলার! প্রায় সাড়ে এগার কোটি টাকা!
![]()
উপরের ছবির এক বোতল বিয়ারের দাম ৮০০ ডলার থেকে ১৮১৫ ডলার, তেষট্টি হাজার টাকা!! খাবে কোন..।
![]()
বাইক ট্রেক বাটারফ্লাই মেডোনে, একটা বাইসাইকেল, দাম পাঁচ লাখ ডলার, প্রায় পৌনে চার কোটি টাকা!! চালাবে কে?
![]()
দাবার বোর্ড, হীরা টিরা আছে, দাম আটানব্বই লাখ ডলার! আজ্ঞে হ্যাঁ পচাত্তর কোটি টাকা!
![]()
একখান চকোলেট, দাম ২৬০০ ডলার, দু লাখ টাকা! দেখেই আমার শান্তি, আমি চকলেট খুব ভালবাসি।
![]()
শোপার্ড সানগ্লাস, দাম চার লাখ ডলারের বেশী, বাংলাদেশী টাকায় তিন কোটি বারো লাখ টাকা!!
![]()
কফি, এক পাউন্ডের দাম ৬০০ ডলার! এক কাপ গরম কফি ৫০ ডলার, এক কাপ গরম কফি চার হাজার টাকা!
![]()
এই হট ডগের দাম ২৩০০ ডলার, পৌনে দুলাখ টাকা!
![]()
লেডিস ঘড়ি, দাম ৪,৬৫,০০০ ডলার, প্রায় তিন কোটি তেষট্টি লাখ টাকা!
![]()
একটা লাইটার, দাম ৭৯,০০০ ডলার! লাইটারের দাম বাষট্টি লাখ টাকা!! সিগারেটই খাইনা!
![]()
একটা পারফিউম, ক্লাইভ ক্রিশ্চিয়ান নম্বর ১, দাম ২৩৫০ ডলার, প্রায় এক লাখ চুরাশি হাজার টাকা! শিশির গায়ে আঙুল লাগালে কত লাগবে?
![]()
পপ কর্ণ, ২৫০ ডলার প্রতি গ্যালন, কুড়ি হাজার টাকায় এক গ্যালন পপ কর্ণ! চিনা বাদাম খাব।
![]()
এক জোড়া মোজা, দাম ৩৩০০ ডলার! মোজার দাম দু লাখ ষাট হাজার টাকা!
![]()
টয়লেট পেপার, তেরোলাখ ডলার দাম এটার! দশ কোটি টাকা!!
![]()
সোনার শার্ট, আড়াই লাখ ডলার শার্টটার দাম! দু কোটি টাকার হাওয়াই শার্ট গায়ে দিয়ে ঘুরছেন!
![]()
একটা টুথপেষ্ট, এটার দাম ২৩০০০ টাকা! দাঁত মাজার একখান টুথপেষ্টের দাম ২৩০০০ টাকা! আরে দুর, কয়লা দিয়া দাঁত মাজব!
![]()
এক বোতল হুইস্কি, আধা লিটার হবে, দাম চার লাখ ষাট হাজার ডলার। কয়েক পেগ হুইস্কির দাম তিন কোটি আটান্ন হাজার টাকা!! খাইসে তো!
সুত্র:
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



