somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনিয়ার সবচাইতে বড় কয়েকটা যানবাহন

১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়াতে বেশ কিছু ভয়ংকর রকমের বড় গাড়ি বানানো হয়েছে যা পরে আর বানানো হয় নি। আসুন তাদেরকয়েকটা সম্পর্কে জানি আর ছবি দেখি।

#

ডজ পাওয়ার ওয়াগন।

উপরের গাড়িটার নাম ডজ পাওয়ার ওয়া্গন। শত কোটিপতি জনাব শেখ হামাদ সাহেব, দেশের বাড়ি আরব আমিরাত, তিনি তার নিজের সখের জন্য অর্ডার দিয়ে বানিয়েছেন। এটাতে চারটে শীতাতাপ নিয়ন্ত্রিত শোবার কামরা একটা ড্রইং রুম আর বাথরুম আছে। এটাই পৃথিবীর বৃহত্তম পিকআপ ট্রাক।


#

পৃথিবীর সবচাইতে বড় ডাম্প ট্রাক Bel Az 75710

উপরের ছবিটা পৃথিবীতে সবচাইতে বড় ডাম্প ট্রাকের ছবি । এটাতে দুটো ইন্জিন আছে যা থেকে মোট ৪৬০০ হর্স পাওয়ার তৈরী হয়! এটা কত বড় বুঝতে ওর নীচে গাড়িটার ছবি দেখুন বা লোকদের ছবি দেখুন।


##

মাইনিং ফ্যাকটরি

বিশাল এক কারখানা তবে মোবাইল। এটা মাইনের কাজে লাগে। এটা চালাতে ১৬.৫ মেগাওয়াট বিদ্যুৎ লাগে যা দিয়ে আড়াই হাজার পরিবারের একটা এলাকাতে বিদ্যুৎ দেয়া যাবে!


###

৬ লাখ টনের জাহাজ। এত বড় যে ওটার পিছনে পর্বতগুলানও ছোট দেখাচ্ছে! এটা নেচারাল গ্যাসকে লিকুইডে রুপান্তর করে! লম্বায় ৬০০ ফুট।

সবচাইতে লম্বা লিমোজিন।

১০০ ফুট লম্বা লিমোজিন, ক্যালিফোর্ণিয়াতে বানানো। এটার ২৬ টা চাকা আর চালাতে দুজন ড্রাইভার লাগে। এটাতে একটা সুইমিং পুল, কিং সাইজ বেড আর সান ডেক আছে। পেছনে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে। গাড়িতে হেলিকপ্টার ল্যান্ড করানোর কি দরকার জানিনে বাপু!


কিং অফ হেলিকপ্টারস

###অত বড় হেলিকপ্টার বানানো হয়েছে খুব ভারি বস্তু উঠানোর জন্য যা গাড়িতে নেয়া সম্ভব না বা ইকনমিকাল না।
এটা ৩০০০০ পাউন্ড ভার নিতে পারে যা হেলিকপ্টারের দুনিয়াতে সর্বোচ্চ।


##

গুস্তাভ শেরার -
জার্মান কামান



#উপরের টা একটা বিশাল কামান দ্বিতীয় মহাযুদ্ধে ব্যাবহৃত।এটার আরেক নাম ব্যাড বয়। ইনি ৭ টন ওজনের একটা গোলাকে ৩০ মাইল দুরে নিক্ষেপ করতে পারে। যুদ্ধে ফ্রান্সের বড় বিল্ডিংগুলো ধ্বংশ করতে জার্মানরা এটাকে কাজে লাগিয়েছিল। এটা চালাতে রেল লাইন লাগে নাহলে ইনি চলতে পারেননা! এটা ব্যাবহারে অনেক অসুবিধাও ছিল তবে সাইজ দিয়েই ইনি চ্যাম্পিয়ন! গোলা গুলো একেকটা ট্যাংকের সমান!



#######

এসপিএমটি বা সেলফ প্রপেলড মডুলার ট্রান্সপোর্ট।



#অনেকগুলো আলাদা মডুল নিয়ে এটা বানানো প্রত্যেকটা মডুল আলাদা চলতে পারে তবে একসঙ্গে হলে এটা সবচাইতে ভারি বস্তু বহন করতে সক্ষম। ২য় ছবিতে দেখা যাচ্ছে একটা পুরো অয়েল রিগ বহন করে তিনি চললেন!


##

নাসা ক্রলার।

উপরেরটা নাসার বড় বড় স্পেস সাটল বহন করার কাজে ব্যাবহার করা হত। কাজটা খুব জটিল। তবে এই যানবাহনটা তা ভালই করতে পারে।



#



#

কার্গো প্লেন আন্তোনভ ২২৫

#রাশিয়ার তৈরী কার্গো প্লেন আন্তোনভ ২২৫। এটার ৩২ টা চাকা আছে, ডানার দুরত্ব ২৯০ ফুট। ফুটবল মাঠেও কুলোবেনা!##

#


সব শেষে একটা কথা। আমি ভাবছিলাম দুএকটা কিনে ফেলি তবে ঢাকার মেয়র সাহেবরা মানা করলেন বললেন 'রাখেন মিয়া জ্যামের যন্ত্রনায় বাঁচিনা আর আপনে আবার ঢাকা শহরে ট্রাফিক জ্যাম বাড়াবেন নাকি'?
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×